A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘25°C তাপমাত্রায় AB2…’ ঢাকা বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৭০🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

25°C তাপমাত্রায় AB2 এর Ksp=1.84×10−8

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হুন্ডের নিয়মটি হলোঃ একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উচ্চ বিদ্যুৎশক্তির প্রভাবে হাইড্রোজেন অণু (H2) প্রথমে হাইড্রোজেন পরমাণুতে (H) পরিণত হয়। পরে হাইড্রোজেন এর অসংখ্য পরমাণুর ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপিত হয়ে তাদের বিভিন্ন উচ্চ শক্তিস্তরে লাফিয়ে চলে। শক্তির উৎস সরিয়ে নিলে উদ্দীপিত ইলেকট্রনগুলো থেকে শক্তির বিকিরণ ঘটতে থাকে। ফলে ইলেকট্রনগুলো বিভিন্ন নিম্ন শক্তিস্তরে ফিরে আসে।

এই নিম্ন শক্তিস্তরে ফিরে আসার সময় তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় এবং অনেকগুলো রেখা সৃষ্ট হয়। তাই একটিমাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও H এর পারমাণবিক বর্ণালিতে অনেকগুলো রেখা সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

AB2 জলীয়দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়,

দেওয়া আছে, 

এরAB2এর KSP=1.84×10−8

ধরি,

AB2 এর দ্রাব্যতা = SmolL−1

∴KSP=[A2+]×[B−]2

বা, s×(2 s)2=1.84×10−8

বা, 4 s3=1.84×10−8

বা, s=1.84×10−843

∴S=1.663×10−3 mol L−1

s=1.7×10−3

সুতরাং উদ্দীপকের AB2 যৌগের দ্রাব্যতা 1.7×10−3molL−1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ১ম ও ২য় পাত্রে সংঘটিত বিক্রিয়াটি-

AM+2XB→AB2+X2M

এখানে,

V1=60 mLS1=0.4MV=(60+40)M=100 mL

মিশ্রিত দ্রবণে A2+ আয়নের ঘনমাত্রা,

[A2+]=V1S1V=60×0.4100=0.24M

 

এখানে,

V2=40 mLS2=0.2MV=(60+40)mL=100 mL

আবার, মিশ্রিত দ্রবণে B− আয়নের ঘনমাত্রা,

[B−]=V2S2V=40×0.2100=0.08M

সুতরাং AB2 যৌগের আয়নিক গুণফল,

Kip(AB2)=[A2+]×[B−]2=(0.24)×(0.08)2=1.536×10−3

দেওয়া আছে, Ksp(AB2)=1.84×10−8

যেহেতু AB2 যৌগের Kip>Ksp, সেহেতু মিশ্রিত দ্রবণে AB2 এর অধঃক্ষেপ পড়বে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘25°C তাপমাত্রায় AB2…’ ঢাকা বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”