A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘25°C তাপমাত্রায় এবং…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১২৯🏢 প্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

25°C তাপমাত্রায় এবং 1.5 atm চাপে নিচের বিক্রিয়াটির Kc-এর মান

1.815×10−3 mol L−1:

AB5( g)⇌AB3( g)+B2( g);ΔH=+Ve

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে যেসব ইলেকট্রনজোড় বন্ধন গঠনে অংশ গ্রহণ করে না, মুক্তভাবে বিরাজ করে, তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল অণু বা যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা শেলে আটের অধিক সংখ্যক ইলেকট্রন থাকে তাদের অষ্টক সম্প্রসারিত যৌগ বলে।

PCl5 একটি অষ্টক সম্প্রসারিত যৌগ।

P∗(15)→1s22s22p63s13px13py13pz13dxy1

P-পরমাণুর যোজ্যতা স্তরে 5টি বিজোড় ইলেকট্রন রয়েছে যা 5টি Cl পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে PCl5 গঠন করে।

PCl5 অণুর P পরমাণুর যোজ্যতা শেলে 10টি ইলেকট্রন থাকায় এটি অষ্টক সম্প্রসারিত যৌগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, বিক্রিয়াটির,

KC=1.815×10−3 mol L KP=KC(RT)Δn=1.815×10−3×(0.0821×298)1=0.0444

বিক্রিয়ার মোট চাপ,

P=1.5atm

উদ্দীপকের বিক্রিয়াটি,

বিক্রিয়াটির সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা =1+α

∴Kp=(α1+α⋅P)×(α1+α⋅P)1−α1+α⋅P⇒Kp=α2⋅p2(1+α)2×(1+α)(1−α)P⇒Kp=α2P1−α2⇒0.0444=α2×1.51−α2

⇒0.0444−0.0444α2=1.5α2⇒1.5444α2=0.0444⇒α=0.0287∴α=0.17

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি হলো:

AB5( g)⇌AB3( g)+B2( g);ΔH=+Ve

অর্থাৎ, প্রদত্ত বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটির জন্য অধিক উৎপাদ পাওয়ার শর্তাবলী নিম্নে বিশ্লেষণ করা হলো:

তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। ফলে বিক্রিয়াটির তাপমাত্রা বৃদ্ধি করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। অর্থাৎ, তাপ প্রয়োগে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। তাপ অপসারণ করলে বিক্রিয়াটি পেছনের দিকে সরে আসবে। এ বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে উৎপাদ বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা হ্রাস করা হলে উৎপাদ হ্রাস পাবে।

চাপের প্রভাব: বিক্রিয়াটিতে আয়তনের প্রসারণ হয়েছে, অর্থাৎ উৎপাদের মোলসংখ্যা (2) বিক্রিয়কের মোল সংখ্যা (1) হতে বেশি। এক্ষেত্রে, চাপ প্রয়োগ করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, প্রয়োগকৃত চাপ প্রশমনে সাম্যাবস্থা বামদিকে সরে আসবে এবং উৎপাদ হ্রাস পাবে। আবার, চাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে ও উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে।

বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি: বিক্রিয়াটিতে বিক্রিয়ক AB5 যোগ করলে এই বৃদ্ধির প্রভাবকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে।

অর্থাৎ চাপ কমালে, উষ্ণতা বাড়ালে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উদ্দীপকের বিক্রিয়া থেকে অধিক উৎপাদ পাওয়া যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘25°C তাপমাত্রায় এবং…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”