A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘26oC তাপমাত্রায় 1L…’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৪ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৭৮🏢 প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

26oC তাপমাত্রায় 1L একটি পাত্রে বিয়োজন বিক্রিয়াটি নিম্নরূপ:

R(g)⇋2Q(g);Rএর বিয়োজন মাত্রা 35%

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট সময়ে যে কোন বিক্রিয়ার হার ঐ সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয়ভরের (অর্থাৎ মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক হয়।)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাম্যধ্রুবক Kc এর মান কখনো অসীম বা শূন্য হতে পারে না। উক্তিটি ব্যাখ্যা করার জন্য নিচের উভমুখী সমীকরনটি বিবেচনা করা যায়।

A+B⇌C+D

ভরক্রিয়ার সূত্রানুসারে সাম্যধ্রুবক, Kc=[C][D][A][B]

যদি Kc শূন্য হতে হয় তবে [C] ও[D] এর মধ্যে অন্ততপক্ষে একটিকে শূন্য হতে হবে, সে ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণ শেষ হতে হবে।

 

আবার, Kc এর মান অসীম হতে হলে বিক্রিয়ক সমূহের মধ্যে অন্তত একটিকে শূন্য হতে হবে। এক্ষেত্রে সম্মুখ বিক্রিয়া একমুখী অর্থাৎ সম্পূর্ণ রূপে শেষ হতে হবে। কিন্তু এটি অসম্ভব। কারন উভয়মুখী বিক্রিয়ায় উভয় দিকে বিক্রিয়া সমানভাবে চলতে থাকে। তাই Kc এর মান কখনো শূ্ন্য বা অসীম হতে পারে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি-

প্রারম্ভিক অবস্থায় মোল সংখ্যা : R(g)1mol⇌2Q(g)0mol
সাম্যাবস্থায় মোল সংখ্যা : (1−α)mol 2αmol

এখন,

[R]=1−α1=(1−α)[Q]=2α1=2α

এখানে, 

α=35

আয়তন, V=1L

তাহলে সাম্যধ্রুবক, 

Kc=[Q]2[R]

=(2α)2(1−α)×V

=4α2(1−α)=4×(0.35)2(1−0.35)×1

 Kc=0.490.65

=0.754 mol L−1

ওKpওKc এর মধ্যে সম্পর্ক নির্ণয়-

এখানে, 

Δn=2−1=1 Kc=0.754 mol L−1R=0.082LatmK−1 mol−1 T=26∘C=299 K Kp=?

জানা আছে,

KP=Kc(RT)Δa=0.754.(0.082×299)1=18.487 atm

সুতরাং, বিক্রিয়াটির সাম্যধুবক Kp এর মান 18.487atm ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের Kc এর মান 0.754 mol L1 [গ থেকে] বিক্রিয়া পাত্রের আয়তন দ্বিগুণ করা হলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয়। নিচে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো-

R⇌2Q

এখানে,

Kc=0.754 mol L−1

আয়তন দ্বিগুণ করলে,

V=1×2=2L
α=? 

এখন, 

সাম্যধ্রুবক, Kc=4α2(1−α)V

বা, 0.754=4α2(1−α)×2

বা, 4α2=1.508−1.508α

বা, 4α2+1.508α−1.508=0

বা, α=−1.508±(1.508)2−4×4×(−1.508)2×4

=3.638∵ [ধনাত্মক মান নিয়ে]

বা, α=0.454

সুতরাং আয়তন দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা-

α=0.454×100=45.4%

অতএব, দেখতে পাচ্ছি, বিক্রিয়া পাত্রের আয়তন দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘26oC তাপমাত্রায় 1L…’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৪ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”