A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘27∘ তাপমাত্রায় ও…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ১০৬🏢 প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

27∘ তাপমাত্রায় ও 5×105 Pa চাপে একটি পাত্রে কিছু আদর্শ গ্যাস রাখা আছে। অপর একটি পাত্রে 127∘C তাপমাত্রায় ও 1×105 Pa চাপে একই গ্যাস রাখা হলো যার আয়তন পূর্বের পাত্রের চারগুণ। পাত্র দুইটিকে বাল্পসহ একটি সরু নলের মাধ্যমে যুক্ত করা হলো এবং সংযুক্তকারী বাল্ব খুলে দিয়ে পাত্র দুটির তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ সমান করার ব্যবস্থা করা হলো ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানের বাষ্প সর্বাধিক যে চাপ দিতে পারে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শীতকালে দিনের বেলায় সূর্যের উত্তাপে ভূ-সংলগ্ন বায়ু উত্তপ্ত থাকে। ফলে বায়ু জলীয়বাষ্প দিনে অসম্পৃক্ত থাকে। রাতে ঐ বায়ু তাপ বিকিরণ করে শীতল হয় এবং জলীয় বাষ্প দ্বারা প্রায় সম্পৃক্ত হয়ে আসে। এমতাবস্থায় ভূ-সংলগ্ন তাপ কুপরিবাহী, কিন্তু উত্তম তাপ বিকিরক যেমন- ঘাস, গাছের পাতা ইত্যাদি অতিরিক্ত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। যখন এসব শীতল বস্তুর সংস্পর্শে ঠাণ্ডা বায়ু আসে তখন এদের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যায়। এজন্য দিনের তুলনায় রাতে বেশি শিশির জমে।
তাই শীতের সকালে শিশির দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই,
১ম পাত্রের গ্যাসের তাপমাত্রা, T=27∘C=300 K
মনে করি, গ্যাসের তাপমাত্রা T' হলে গড়বেগ দ্বিগুণ হবে।
∴cavg ′=2cavg 
বা, 8RT′πM=2×8RTπM
বা, T′=4 T=4×300=1200 K
অতএব, ১ম পাত্রের গ্যাসকে 1200 K তাপমাত্রায় নেওয়া হলে গড়বেগ দ্বিগুণ হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER
উদ্দীপক হতে, ১ম পাত্রের চাপ, P1=5×105P
২য় পাত্রের চাপ, P2=1×105 Pa
১ম পাত্রের তাপমাত্রা, T1=27∘C=300 K
২য় পাত্রের তাপমাত্রা, T2=127∘C=400 K
ধরি, ১ম পাত্রের আয়তন, V1=V
২য় পাত্রের আয়তন, V2=4 V
 
বাল্ব খোলার আগে,
১ম পাত্রের মোল সংখ্যা, n1=P1V1T1
২য় পাত্রের মোল সংখ্যা, n2=P2 V2 T2
 
বাল্ব খোলার পরে,
১ম পাত্রের মোল সংখ্যা, n1′=PV1 T1 এবং ২য় পাত্রের মোল সংখ্যা, n2′=PV2 T2

শর্তমতে, n1+n2=n1′+n2′
বা, P1 V1 T1+P2 V2 T2=PV1 T1+PV2 T2
বা, 5×105×V300+1×105×4 V400=P(V300+4 V400)
∴P=2×105 Pa

আবার গড় চাপ Pavg  হলে,
Pavg =P1V1+P2V2V1+V2=5×105×V+1×105×4 V V+4 V
=1.8×105 Pa

এখানে, P≠Pavg 
অতএব, উদ্দীপক অনুসারে বাল্ব খুলে দেওয়ায় পর যে চাপ পাওয়া যায় তা উদ্দীপকে উল্পিখিত চাপদ্বয়ের গড় মানের সমান নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘27∘ তাপমাত্রায় ও…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”