A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘270m3 আয়তনের একটি…’ সিলেট এমসি কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৯৮🏢 প্রতিষ্ঠান সিলেট এমসি কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

270m3 আয়তনের একটি কক্ষের বাতাসের তাপমাত্রা 33° C। এয়ারকুলার ব্যবহার করে কক্ষের তাপমাত্রা 20° C এ নামিয়ে আনা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো গতিশীল সংস্থার অবস্থা বা অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশের জন্য যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয় তাই ঐ গতিশীল সংস্থার স্বাধীনতার মাত্রা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, λ∝1ρ অর্থাৎ গড় মুক্তপথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক যার অর্থ গ্যাসের ঘনত্ব যত বেশি হবে অণুগুলোর গড় মুক্তপথ তত কম হবে। অতএব, গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পেলে গড় মুক্তপথ হ্রাস পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাতাসের মূল উপাদান N2 গ্যাস।

এখানে, N2 দ্বি-পারমাণবিক গ্যাস হওয়ায় এর স্বাধীনতার মাত্রা =5 প্রাথমিক তাপমাত্রা, T1=(273+33)K=306∘K

বোলজ্ম্যান ধ্রুবক, k=1.38×10−23JK−1

চৃড়ান্ত তাপমাত্রা, T2=(273+20)K=293 K

প্রথম ক্ষেত্রে, একটি N2 অণুর গড় গতিশক্তি,

Ek=52kT1=52×1.38×10−23JK−1×306 K=1.0557×10−20 J

দ্বিতীয় ক্ষেত্রে, Ek′=52kT2=52×1.38×10−23JK−1×293 K
∴ গতিশত্তি হ্রাস, ΔEk=Ek−Ek '

ΔEk=Ek−Ek=1.0557×10−20 J−1.01085×10−20 J=4.485×10−22 J

∴ উদ্দীপকে বর্ণিত বাতাসের একটি অণুর গড় গতিশক্তি হ্রাস 4.485×10−22 J

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, কক্ষের আয়তন, V=270 m3

প্রাথমিক তাপমাত্রা,, T1=33∘C=(273+33)K=306 K

পরবর্তী তাপমাত্রা, T2=20∘C=(273+20)K=293 K

প্রাথমিক চাপ, P1=P; পরিবর্তিত চাপ, P2= ?

আমরা জানি, আয়তন স্থির থাকলে,

P1T1=P2T2

বা, P2=P1T2T1=P×293306=0.9575P Pa

অর্থাৎ, গ্যাসের চাপ হ্রাস পাবে।

আবার, আমরা জানি, গ্যাসের চাপ ∝ গ্যাসের ঘনত্ব

বা, P∝p

কিন্তু ρ=MV | এখানে, M = গ্যাসের ভর

∴P∝MV

অর্থাৎ, আয়তন স্থির থাকলে চাপ ∝ ভর বা পরিমাণ।

যেহেতু, তাপমাত্রা হ্রাস পেলে কক্ষের চাপ হ্রাস পাবে এবং বাতাসের চাপ ঘনত্ব তথা পরিমাণের উপর নির্ভরশীল তাই কক্ষের চাপ ঠিক রাখতে হলে বাতাস ঘরে প্রবেশ করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘270m3 আয়তনের একটি…’ সিলেট এমসি কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”