A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘28° C কক্ষ…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৯৪🏢 প্রতিষ্ঠান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

28° C কক্ষ তাপমাত্রায় একটি কক্ষে দুটি রেফ্রিজারেটর রাখা আছে। একটি রেফ্রিজারেটর 0° C তাপমাত্রার 2 kg পানিকে বরফে পরিণত করছে। অন্য রেফ্রিজারেটরটি 3500 J তাপ গ্রহণ করে 5200 তাপ পরিবেশে ছেড়ে দেয়। [Lf=3.36×105Jkg−1]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপগতিবিদ্যার ২য় সূত্রটি হলো- বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থির আয়তনে কোনো গ্যাসে তাপ প্রয়োগ করা হলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পায়। আবার, চাপ স্থির রেখে যদি কোনো গ্যাসকে সমপরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তাহলে ঐ তাপ এক্ষেত্রেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবে এবং বহিঃস্থ কাজ সম্পন্ন করবে। এ কাজ সম্পাদন করতে কিছু তাপ ব্যয় হবে ফলে গ্যাসের তাপমাত্রা পূর্বের সমপরিমাণ বৃদ্ধি পাবে না। অর্থাৎ 1 mole গ্যাসকে 1 K তাপমাত্রা বৃদ্ধি করতে স্থির আয়তনের বেলায় যে তাপ লাগবে, স্থির চাপের বেলায় তার চেয়ে বেশি তাপ লাগবে।

∴Cp=Cv+x, এখানে x হলো আয়তন বৃদ্ধির জন্য গ্যাসকে যে পরিমাণ কাজ করতে হয় তার সমতুল্য তাপ।
∴Cp>Cv । অর্থাৎ, Cp অপেক্ষা Cv ছোট।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, পরিবেশের তাপমাত্রা, T1=28∘C=301 K
ঠান্ডা প্রকোষ্ঠের তাপমাত্রা, T2=0∘C=273 K
পানির ভর, m=2 kg
পানির ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, Lf=3.36×105 J kg−1
∴ ১ম রেফ্রিজারেটর কর্তৃক ঠাণ্ডা প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ,

Q2=mllf=2×3.36×105=6.72×105 J

ধরি, রেফ্রিজারেটরটি বিপরীত কার্নো চক্রের উপর কাজ করে।

∴Q1T1=Q2T2

বা, Q1=T1T2×Q2=301273×6.72×105=7.41×105 J
অতএব, প্রথম রেফ্রিজারেটরের জন্য বর্জিত তাপ 7.41×105 J.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘গ’ হতে পাই,
প্রথম রেফ্রিজারেটরের অপসারিত তাপ, Q2=6.72×105 J
এবং প্রথম রেফ্রিজারেটরের বর্জিত তাপ, Q1=7.41×105 J
উদ্দীপক হতে,
দ্বিতীয় রেফ্রিজারেটরের অপসারিত তাপ, Q2′=3500 J
এবং দ্বিতীয় রেফ্রিজারেটরের বর্জিত তাপ, Q1′=5200 J
এখন, প্রথম রেফ্রিজারেটরের কৃতকার্যের সহগ,

COP1=Q2Q1−Q2=6.72×1057.41×105−6.72×105=9.74

এবং ২য় রেফ্রিজারেটরের কৃতকার্যের সহগ,

COP2=Q2′Q1′′−Q2′=35005200−3500=2.06

যেহেতু COP1>COP2
তাই বলা যায় প্রথম রেফ্রিজারেটর বেশি সাশ্রয়ী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘28° C কক্ষ…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”