A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2AB3( g)⇌A2( g)+3…’ যশোর বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১১৩🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

2AB3( g)⇌A2( g)+3 B2( g);ΔH=+ve 

[30 °C তাপমাত্রায় ও 2.5 atm চাপে বিক্রিয়কের 75% বিয়োজিত হয় ।] 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অ্যান্টিঅক্সিডেন্ট হলো এক ধরনের রাসায়নিক বা কৃত্রিম খাদ্য সংরক্ষক, যা মূলত খাদ্য উপাদানসমূহকে জারণ প্রক্রিয়ায় ভাঙন থেকে রক্ষা করে খাদ্য সংরক্ষণ করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Na+এর আকার Mg2+ এর চেয়ে বড়। কারণ Na+ও Mg2+ উভয় আয়নের ইলেকট্রন সংখ্যা 10 হলেও এদের প্রোটন সংখ্যা 11 ও 121Mg2+ আয়নের ক্ষেত্রে 12 টি প্রোটন 10 টি ইলেকট্রনকে খুব দৃঢ়ভাবে আকর্ষণ করে রাখে বলে Mg2+  আয়নের আকার ছোট হয়। অপরদিকে Na+  আয়নে 11 টি প্রোটন 10 টি ইলেকট্রন তুলনামূলক কম শক্তিতে আকর্ষণ করে বলে Na+   আয়নের আকার বড় হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

α=75%=0.75 

উদ্দীপকের বিক্রিয়াটি- 

2AB3( g)⇌A2( g)+3 B2( g) 

প্রাথমিক মোল সংখ্যা: 2 mol                   0 mol          0 mol 

সাম্যাবস্থায় মোল সংখ্যা: 2(1-0.75) mol  0.75 mol       3 x 0.75 mol 

                                    = 0.5 mol           = 0.75 mol     = 2.25 mol 

সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা = (0.5+0.75 +2.25) mol = 3.5 mol 

দেওয়া আছে, মোট চাপ, P=2.5 atm
∴AB3 এর আংশিক চাপ, PAB3=0.53.5×2.5=0.35% atm
A2 এর আংশিক চাপ, PA2=0.753.5×2.5=0.536 atm
এবং B2 এর আংশিক চাপ, PB2=2.253.5×2.5=1.607 atm
∴ বিক্রিয়াটি, Kp=PA2×PB23PAB32=0.536×(1.607)3(0.357)2=17.45 atm2
সুতরাং, বিক্রিয়াটির নির্ণেয় Kp=17.45 atm2 । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি- 

2AB3( g)⇌A2( g)+3 B2( g);ΔH=(+)ve 
বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। নিচে AB3 এর বিয়োজন বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপসমূহ বিশ্লেষণ করা হলো-
তাপমাত্রার প্রভাব : উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। তাই অধিক তাপমাত্রা প্রয়োগে বিক্রিয়ক AB3 এর বিয়োজন বৃদ্ধি পায়। বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ A2 ও B2 এর পরিমাণ বৃদ্ধি পায়। কাজেই অধিক তাপে AB3 এর বিয়োজন বৃদ্ধি পায়।
চাপের প্রভাব : বিক্রিয়াটি আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটে অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা 2 ও উৎপাদের মোল সংখ্যা (1+3) বা 4 । এজন্য তুলনামূলক কম চাপে AB3 এর বিয়োজন বৃদ্ধি পায়। বিকিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ A2 ও B2 এর পরিমাণ বৃদ্ধি করে। কাজেই কম চাপে AB3 এর বিয়োজন বৃদ্ধি পায়।
ঘনমাত্রার প্রভাব : এ বিক্রিয়ায় কিছু পরিমাণ বিক্রিয়ক AB3 যোগ করলে বিক্রিয়কে AB3 এর ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে AB3 অধিক হারে বিয়োজিত হয়ে উৎপাদ A2 ও B2 এর পরিমাণ বৃদ্ধি করে। কাজেই কিছু পরিমাণ বিক্রিয়ক AB3 বিক্রিয়ায় যোগ করলে AB3 এর বিয়োজন বৃদ্ধি পায়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2AB3( g)⇌A2( g)+3…’ যশোর বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”