| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘30 cm দৈর্ঘ্যের…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

30 cm দৈর্ঘ্যের একটি স্প্রিংকে কোনো দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিয়ে মুক্ত প্রান্তে 200 g ভরের বস্তু যুক্ত করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 35 cm হলো। এরপর ভরটিকে 4 cm টেনে ছেড়ে দেওয়ায় বিনা বাঁধায় উল্লম্ব তলে স্প্রিংটি (ভরসহ) দুলতে লাগলো।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
স্পন্দন গতিতে গতিশীল কণার গতির সার্বিক অবস্থা তথা কণাটির অবস্থান, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি যে রাশি দ্বারা বোঝা যায় তাই একটি স্পন্দনরত কণার দশা।
কোনো বস্তুর আয়তন পীড়ন 5 × 106 N m-2 বলতে বুঝি বল প্রয়োগে বস্তুটির আয়তন বিকৃতি সৃষ্টি করলে এর প্রতি 1 m² ক্ষেত্রফলে 5 × 106 N বিকৃতি প্রতিরোধকারী বলের উদ্ভব হবে।
এখানে, বস্তুর ভর;
স্প্রিং এর প্রসারণ,
স্প্রিং ধ্রুবক, ?
অভিকর্ষজ ত্বরণ,
আমরা জানি,
বাবা
কম্পাঙ্ক,
অতএব, উদ্দীপকের স্প্রিংয়ের স্পন্দনের কম্পাঙ্ক 2.23 Hz
এখানে, স্প্রিং এর বিস্তার, A = 0.04 m
প্রসারণ, x = 0.02 m
'গ' হতে পাই, স্প্রিং ধ্রুবক, k = 39.2 N m¯¹
এখন, সাম্যাবস্থান থেকে 2 cm দূরে কোন বিন্দুতে গতিশক্তি,
এবং সাম্যাবস্থান থেকে 2 cm দূরে কোনো বিন্দুতে বিভবশক্তি,
উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় Ek ≠ Ep
অতএব, উদ্দীপকের স্প্রিং এর সাম্যাবস্থান হতে 2 cm দূরে কোনো বিন্দুতে বস্তুটির স্পন্দনজনিত গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে না।