A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘30∘C তাপমাত্রায় একটি…’ ঢাকা বোর্ড ২০২৫ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১২🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

30C তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন 268 cm3 । তাপমাত্রা বৃদ্ধি করে 100C-এ নিলে বলটির আয়তন হয় 270 cm3 । এই মুহূর্তে বলটি 50C তাপমাত্রার পানির মধ্যে ফেলে দেয়া হলো। পানি ও বলের ভর যথাক্রমে 2 kg এবং 200 gm । [পানির আপেক্ষিক তাপ =4200 J kg1 K1 এবং লোহার আপেক্ষিক তাপ 450 J kg1 K1 ]

উত্তর:

আপেক্ষিক তাপ: 1 kg ভরের বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে পরিমাপ্ত তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপকে s দ্বারা প্রকাশ করা হয়।

উত্তর:

বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদ রাখার জন্য সার্কিট ব্রেকার ও ফিউজ ব্যবহার করা হয়। যখন অতিরিক্ত তড়িৎ প্রবাহ হয় তখন সার্কিট ব্রেকার তড়িৎ প্রবাহ বন্ধ করে দেয়। ফলে যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে রক্ষা পায়।

উত্তর:

এখানে,

দণ্ডটির আদি আয়তন, V1=26.8 cm3

দণ্ডটির চূড়ান্ত আয়তন, V2=27 cm3

আদি তাপমাত্রা, Tii=30C

শেষ তাপমাত্রা, T2=100C

∴ তাপমাত্রার পরিবর্তন, T2T1=(10030)C

=70C=70 K

দৈর্ঘ্য প্রসারণ সহগ, α= ?

আমরা জানি,

আয়তন প্রসারণ সহগ,

γ=V2V1V1(T2T1)

=2726.826.8×70 K1

=1.06×104 K1

এখন,

α=γ3

=1.06×104 K13

=35.54×106 K1

সুতরাং, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ =35.54×106 K1

বিঃ দ্রঃ

বোর্ড প্রশ্নে উক্ত উদ্দীপকে " 30C তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন 268 cm3 । তাপমাত্রা বৃদ্ধি করে 100C - এ নিলে বলটির আয়তন হয় 27 cm3 "- উল্লেখ ছিল, যা অবাস্তব। কারণ, তাপমাত্রা বাড়লে আয়তন কমে না।

লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগের বাস্তব মান 11.6×106 K1

উত্তর:

লোহার বলের-

ভর, m=200 g=0.2 kg

আপেক্ষিক তাপ, s=450Jkg1 K1

মিশ্রণের পূর্বে তাপমাত্রা,

T2=100C

=(100+273.15)K

=373.15 K

ধরি, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, T

সুতরাং লোহা কর্তৃক বর্জিত তাপ, 

Q=ms(T2T)

=0.2×450×(373.15T)

=33583.590 T

এখানে,

পানির-

ভর, m=2 kg

আপেক্ষিক তাপ, s=4200Jkg1 K1

মিশ্রণের পূর্বে তাপমাত্রা,

T1=50C=(50+273.15)K

=323.15 K

পানি কর্তৃক গৃহীত তাপ,

Q=ms(TT1)

=2×4200( T323.15)

=8400 T2714460

কিন্তু ক্যালরিমিতির মূলনীতি অনুসারে,

গৃহীত তাপ = বর্জিত তাপ

Q=Q

বা, 8400 T2714460=33583.590 T

বা, 8490 T=2748043.5

T=323.68 K

=(323.68273.15)C

=50.53C

অতএব, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 50.53°C.

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘30∘C তাপমাত্রায় একটি…’ ঢাকা বোর্ড ২০২৫ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)”