A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘4.0L আয়তনের একটি…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৪৩🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

4.0L আয়তনের একটি পাত্রে 1.0 মোল N2 এবং 3.0 মোল H2এর মিশ্রণ উত্তপ্ত করা হয়। বিক্রিয়ায় N2 এর 25% অ্যামোনিয়াতে রুপান্তরিত হয়।  

N2( g)+3H2( g)=2NH3( g);ΔH=−92.38 kJ mol−1 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অ্যান্টিঅক্সিডেন্ট হলো এক ধরনের যৌগ, যা অন্য যৌগের জারণ প্রতিরোধ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শিখা পরীক্ষায় Be এবং Mg এর লবণ কোনো বর্ণ প্রদর্শন করে না।
কারণ:
Be এবং Mg পরমাণুর আকার এদের নিজ নিজ গ্রুপে তুলনামূলকভাবে অত্যন্ত ক্ষুদ্র এবং এদের আয়নিকরণ শক্তির মান অনেক বেশি। ফলে এদের সর্ববহিঃস্থ বা যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা প্রবলভাবে আকৃষ্ট থাকে। বুনসেন দ্বীপের শিখা থেকে প্রাপ্ত সাধারণ তাপশক্তি এই দৃঢ়ভাবে আবদ্ধ ইলেকট্রনগুলোকে উদ্দীপ্ত করে উচ্চতর শক্তিস্তরে স্থানান্তরিত করার জন্য যথেষ্ট নয়। যেহেতু ইলেকট্রনের কোনো শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না, তাই এরা শিখা পরীক্ষায় কোনো বর্ণও প্রদর্শন করে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বিয়োজন মাত্রা, α=25%=0.25 আয়তন, V=4.0 L  Kc= ? 

উদ্দীপকের বিক্রিয়াটি, N2( g)+3H2( g)⇌2NH3( g)

বিক্রিয়াটির  

Kc=4α2 V227(1−α)4=4×(0.25)2×4227(1−0.25)4 

∴Kc=0.468 mol−2 L2

সুতরাং, উদ্দীপকের বিক্রিয়াটির Kc মান 0.468 mol−2 L2 ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি :
N2( g)+3H2( g)=2NH3( g);ΔH=−92.38 kJ mol−1 

বিক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদ NH3 পাওয়ার জন্য লা-শাতেলিয়ার নীতির প্রয়োগ দেখানো হলো- 

  • তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি তাপোৎপাদী হওয়ায় তাপমাত্রা হ্রাস করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যাবস্থার অবস্থান ডান দিকে সরে গিয়ে NH3 উৎপাদন বৃদ্ধি করবে। খুব নিম্ন নয় আবার খুব উচ্চ নয় এমন অত্যানুকূল তাপমাত্রায় (450∘C–550∘C) বিক্রিয়াটিকে পরিচালনা করা হয়।
  • চাপের প্রভাব: NH3 উৎপাদনে সাম্য বিক্রিয়া হতে দেখা যায়, বিক্রিয়াটিতে আয়তনের সংকোচন ঘটে। লা-শাতেলিয়ারের নীতি অনুসারে চাপ প্রয়োগের ফলে আয়তনের হ্রাস করে সাম্যের অবস্থান ডান দিকে সরে যায় অর্থাৎNH3 এর উৎপাদন বৃদ্ধি পায়। এক্ষেত্রে 200 বায়ুচাপ প্রয়োগ করে সর্বোচ্চ পরিমাণ NH3 উৎপাদন করা সম্ভব হয়। 
  • প্রভাবকের প্রভাব: প্রভাবক বিক্রিয়ার বেগ বাড়িয়ে দ্রুত সাম্যাবস্থা আনে সেজন্য উপযুক্ত চাপে 550∘C তাপমাত্রায় বিক্রিয়ার বেগ যথেষ্ট বাড়ে এবং অ্যামোনিয়ার উৎপাদন দ্রুত হয়।  
  • ঘনমাত্রার প্রভাব : লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী বিক্রিয়ক পদার্থগুলোর ঘনমাত্রা বাড়ালে এবং বিক্রিয়াজাত পদার্থের ঘনমাত্রা কমালে সম্মুখ বিক্রিয়া হয়। সেজন্য অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে সরিয়ে ফেলা হয়। ফলে বিক্রিয়া সম্মুখ দিকে হতে থাকে এবং অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়। 
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘4.0L আয়তনের একটি…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”