A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘4×104Nm−2 চাপে 2…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৯২🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

4×104Nm−2 চাপে 2 kg ভরের O2 গ্যাস একটি পাত্রে রাখা আছে। গ্যাসটির ঘনত্ব 8kgm−3 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো অণুর পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলোর গড় নিলে যে দূরত্ব পাওয়া যায়, তাই গড় মুক্তপথ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো নির্দিষ্ট দিনে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা 60 বলতে আমরা বুঝি-

i. বায়ুর তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের ঐ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 60 ভাগ জলীয় বাষ্প বায়ুতে আছে।

ii. বায়ুর তাপমাত্রা ঐ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 60 ভাগ অর্থাৎ 60100 অংশ।

iii. ঐ বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 60 ভাগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,,

 

গ্যাসের চাপ, P=4×104Nm−2

 

গ্যাসের ঘনত্ব, ρ=8 kg m−3

 

গ্যাসের ভর, m=2 kg

 

O2 এর আণবিক ভর, M=32gm

=0.032 kg

আমরা জানি,

 

PV=nRT=mMRT

 

বা, PM=mVRT=ρRT

 

বা, T=PMρR=4×104×0.0328×8.314

 

∴T=19.2446 K

 

O2 একটি দ্বিপারমাণবিক গ্যাস। এর স্বাধীনতার মাত্রা 5 যার ও রৈখিক গতির জন্য এবং অবশিষ্ট 2 ঘূর্ণন গতির জন্য।

 

∴ প্রতি স্বাধীনতার মাত্রার জন্য একটি অণুর শক্তি =12KT

 

∴ প্রতি স্বাধীনতার মাত্রা বরাবর সকল অণুর শক্তি =12nRT

 

∴ ঘূর্ণনজনিত শক্তি =f2nRT=22×mM×RT

=22×20.032×8.314×19.2446=9999.975 J

 

অতএব, উদ্দীপকের 'গ্যাসের ঘূর্ণনজনিত শক্তির মান 9999.975J

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, গ্যাসের তাপমাত্রা,  T=19.2446 K

 

আমরা জানি, পৃথিবী থেকে মুক্তিবেগের মান, ve=11200 m s−1 

 

আমরা জানি, Crms=3RTm′

 

বা, 11200=3×8.314×T0.032

 

বা, (11200)2=3×8.314×T0.032

 

বা, T=160936.5728 K

 

∴160936.5728 K তাপমাত্রায় গ্যাসের অণুর মূল গড় বর্ণবেগের মান পৃথিবী হতে মুক্তিবেগের সমান হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘4×104Nm−2 চাপে 2…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”