A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘5 kg ও…’ বরিশাল বোর্ড ২০১৯ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ১১🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

5 kg ও 7 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 5 ms-1 এবং 6 ms-1 বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বল প্রয়োগে কোন স্থিতিস্থাপক বস্তুর বিকৃত হলে বস্তুটির স্থিতিস্থাপকতার কারনে পূর্বের অবস্থায় ফিরে যেতে বস্তুর মধ্যে যে বল উৎপন্ন হয় তাকে প্রত্যায়নী বল বলে । উদহারণ : স্প্রিং, রাবার বা এইধরণের ইলাস্টিক বস্তুগুলি যেগুলি টেনে লম্বা/বিকৃত করে ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে যায় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, প্রাসের অনুভূমিক বেগের সমীকরণ

vx=vx0+axt

এখন, অভিকর্ষজ ত্বরণ g এর অনুভূমিক উপাংশ শূন্য বলে, ax= 0 

উপরোক্ত সমীকরণটি দাড়ায় vx=vx0+0×t=vx0

অর্থাৎ প্রাসের যেকোনো সময় আনুভূমিক বেগ তার আদি আনুভূমিক বেগের সমান। অতএব, উড্ডয়নকালে প্রাসের আনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয় না ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, ১ম বস্তুর ভর, m1=5 kg

২য় বস্তুর ভর, m2=7 kg

সংঘর্ষের পূর্বে ১ম বস্তুর বেগ, v1=5 m s−1

সংঘর্ষের পূর্বে ২য় বস্তুর বেগ, v2=−6 m s−1

বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ, v = ?

আমরা জানি,

বাবাm1v1+m2v2=(m1+m2)vবা,v=m1v1+m2v2 m1+m2=5×5+7×(−6)5+7 m s−1বা,v=−1712 m s−1=−1.42 m s−1

এখানে ঋণাত্মক চিহ্ন মিলিত বস্তুর বেগ দ্বিতীয় বস্তুর বেগের দিকে নির্দেশ করছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, সংঘর্ষের পূর্বে ১ম বস্তুর বেগ, v1=5m s-1

      সংঘর্ষের পূর্বে ২য় বস্তুর বেগ, v2=-6 ms-1

'গ' হতে পাই, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগ,v= -1.42m s-1

১ম বস্তুর ভর, m1=5kg 

২য় বস্তুর ভর, m2=7kg

এখন, সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি,

E1=12 m1v12+12 m2v22={12×5×52+12×7×(−6)2}J=188.5 J

সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মোট গতিশক্তি,

E2=12( m1+m2)v2=12(5+7)×(1.42)2 J=12.1 J

যেহেতু,

E1≠E2

অতএব, উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ অস্থিতিস্থাপক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘5 kg ও…’ বরিশাল বোর্ড ২০১৯ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”