A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘50 g ভরের…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৫৯🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

50 g ভরের একটি বলকে 10m উচ্চতা হতে প্রথম ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো এবং দ্বিতীয় ক্ষেত্রে 15 m s−1 বেগে খাড়া নিচের দিকে নিক্ষেপ করা হলো। প্রথম ক্ষেত্রে বলটি মাটিতে আঘাত করে 5 m উচ্চতায় এবং দ্বিতীয় ক্ষেত্রে বলটি 8 m উচ্চতায় উঠে থেমে যায়। (g=9.81 m s−2)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভূপৃষ্ঠ হতে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে পৃথিবীপৃষ্ঠ থেকে বস্তুর মুক্তিবেগ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্ষমতা হলো কাজ করার হার, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে করা কাজের পরিমাণ। দুটি যন্ত্র একই পরিমাণ কাজ করলেও যদি একটির সময় বেশি লাগে এবং অন্যটির সময় কম লাগে, তবে তাদের ক্ষমতার মান ভিন্ন হবে। যে যন্ত্রটি কম সময়ে কাজটি সম্পন্ন করে, তার ক্ষমতা বেশি হবে। কারণ ক্ষমতা, P=Wt সূত্র অনুযায়ী নির্ধারিত হয়। তাই কৃতকাজ সমান হলেও সময় ভেদে ক্ষমতার মান ভিন্ন হতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

২য় বস্তুর আদিবেগ, u=15 ms−1
অভিকর্ষজ ত্বরণ, g = 9.81 ms−2
উচ্চতা, h=10 m
শেষবেগ, v=?

আমরা জানি,

v2=u2+2gh

বা, v=u2+2gh

=152+(2×9.81×10)=20.52 ms−1

 

বলটির ভর, m = 50g

  = 0.05 kg

আবার, ভরবেগ, p = mv

=005×20.52=1.026kgms−1

অতএব, দ্বিতীয় ক্ষেত্রে বলটি 1.026 kg m s−1 ভরবেগে ভূমিতে আঘাত করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

১ম ক্ষেত্রে:

বলটির ভর, m=50 g=0.05 kg

বলটির উচ্চতা, h = 10m

∴ বলটির মোট শক্তি E1=mgh=0.05×9.81×10=4.9 J

আবার, h′=5 m উপরে উঠতে প্রয়োজনীয় শক্তি,

E1′=mgh′=0.05×9.81×5=2.45 J

∴ শক্তি হারাবে =E1−E1′=(4.9−2.45)=2.45 J

২য় ক্ষেত্রে:

বলটির বেগ, v=15 ms−1

∴ বলটির মোট শক্তি, E2=12mv2+mgh

=12×0.05×(15)2+0.05×9.81×10=10.53 J

আবার, h′′=8 m উপরে উঠতে প্রয়োজনীয় শক্তি,

E2′=mgh′′=0.05×9.81×8=3.924 J

∴ শক্তি হারাবে =E2−E2′=10.53−3.924=6.606 J

সুতরাং ২য় ক্ষেত্রে বলটি ভূমিতে আঘাত করার সময় অধিক শক্তি হারাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘50 g ভরের…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”