A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘50 kg ভরের…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৩৯🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

50 kg ভরের একজন শ্রমিক 20 kg ভরের একটি বস্তু নিয়ে চিত্রানুযায়ী ঢাল বেয়ে Q বিন্দুতে পৌছালো। প্রথমে PQ পথ ব্যবহার করল। পরে RQ পথে গেল। উভয় ক্ষেত্রে আদি বেগ একই এবং Q  বিন্দুতে বেগ শূন্য।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুর উপর 1N বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুটির 1 m সরণ ঘটে, তবে সম্পন্ন কাজের পরিমাপকে 1 জুল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরা যাক, m ভরের কোনো একটি কণার উপর একটি সংরক্ষণশীল বল F→ ক্রিয়া করার ফলে কণাটি A বিন্দু থেকে B বিন্দুতে গেল। কণাটির গতিপথের কোনো এক বিন্দুতে কণার বেগ হলে 'আমরা পাই, 

F→⋅dr=mdv→dt⋅vdt→=mv→⋅dv→=d(12mv2)

∴A থেকে B বিন্দুতে যেতে বল  F→ কর্তৃক কৃতকাজ,

W=∫ABF→⋅dr→=∫vAvBd(12mv2)=12mvB2−12mvA2

এখানে, A ও B বিন্দুতে কণাটির বেগ যথাক্রমে, vA ও vB

আমরা জানি, সংরক্ষণশীল বল স্থিতিশক্তির ঋণাত্মক নতি মাত্রার সমান 

অর্থাৎ, F=−dUdr

বা বা, F→⋅dr→=−dU∴W=∫AB F→⋅dr−=−∫UAUBdU=UA−UB

এখানে, UA ও UB যথাক্রমে  A ও B বিন্দুতে কণাটির স্থিতিশক্তি।

 

অতএব, UA−UB=12mv2B−12mv2A
∴12mvA2+UA=12mvB2+UB

 

সুতরাং, 12mv12+U= ধ্রুবক

অর্থাৎ, সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, মোট ভর, m = (50 kg + 20 kg) = 70 kg

দূরত্ব, PQ = s = 5m

অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, θ=35∘

'অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms-2

PQ পথে কৃতকাজ, W = ?

 

আমরা জানি, 

W=mgsin⁡θs=70 kg×9.8 m s−2×sin⁡35∘×5 m=1967.367 J

 

অতএব, P বিন্দু থেকে বিন্দুতে পৌঁছাতে কৃতকাজের পরিমাণ 1967.367 J.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

PQ পথে v0 আদি বেগে a1 ত্বরণে s1 দূরত্ব অতিক্রম করে Q বিন্দুতে শেষ বেগ, v=0, সময় t1 হলে,

আমরা পাই, s1=(v0+v2)t1

বা, t1=2s1v0 ....................................(i)

 

আবার, RQ পথে v0 আদিবেগে a2 ত্বরণে s2 দূরত্ব অতিক্রম করে Q বিন্দুতে শেষবেগ, v=0, সময় t2 হলে,

আমরা পাই, s2=(v0+v2)t2

বা, t2=2s2v0 .......................................(ii)

 

উভয় ক্ষেত্রে Q বিন্দুতে পৌঁছাতে কৃতকাজ W

PQ এর ক্ষেত্রে ক্ষমতা, P1=Wt1.................................(iii)

এবং RQ এর ক্ষেত্রে ক্ষমতা,  P2=Wt2 ....................... (iv)

 

(iii) ÷ (iv) হতে পাই,

P1P2=Wt1×t2W=t2t1=2s2v0×v02s1

বা, P1P2=s2s1.......................................(v)

 

এখানে, PQ=s1=5 m
সমকোণী △PQN হতে পাই,

sin⁡35∘=h s1

বা, h=s1sin⁡35∘
বা, h=5 m×sin⁡35∘=2.86788in

 

আবার, সমকোণী Δ QNR হতে পাই,

sin⁡55∘=h s2[QR=s2]

বা, s2=2.86788 msin⁡55∘
বা, s2=3.501 m

s1 এবং s2 এর মান (v) নং সমীকরণে বসিয়ে পাই,

P1P2=3.501 m5 m=0.7

বা, P1=0.7P2
এখানে, P1<P2

সুতরাং, PQ পথে সে কম ক্ষমতা ব্যয়ে Q বিন্দুতে পৌঁছাতে পারবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘50 kg ভরের…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”