A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘500 kg ভরের…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ১১১🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

500 kg ভরের একটি গাড়ি 100 m ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে 45 km h-1 বেগে বাঁক নিচ্ছে। ঐ স্থানে রাস্তাটি 8 m চওড়া এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 1 m উঁচু।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে বাহ্যিক কারণ স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জানা আছে, নিউক্লিয়াস নিট ধনাত্মক চার্জবিশিষ্ট ও ইলেক্ট্রন ঋণাত্মক চার্জবিশিষ্ট। দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল হলো তড়িৎ চুম্বক বল। নিউক্লিয়াসের উপর ইলেক্ট্রনের দিকে প্রযুক্ত বলটি হলো নিউক্লিয়াস ও ইলেক্ট্রনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। এটি একটি তড়িৎ চৌম্বক বল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, গাড়িটির ভর, m = 500 kg
বাঁকের ব্যাসার্ধ, r = 100 m

গাড়িটির বেগ, v=45 km h−1=12.5 m s−1

∴ গাড়িটির উপর কেন্দ্রমুখী বল,

F=mv2r=500 kg×(12.5 m s−1)2100 m=781.25 N

অতএব, উদ্দীপকের গাড়িটির উপর কেন্দ্রমুখী বল 781.25 N.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বাঁকের ব্যাসার্ধ, r = 100 m
গাড়িটির বেগ, v = 12.5 m s¯¹
রাস্তার প্রস্থ, d = 8 m
রাস্তার ভিতরের কিনারা হতে বাইরের কিনারার উচ্চতা, h = 1 m

অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms-2

ধরি, রাস্তার ব্যাংকিং কোণ θ এবং উক্ত মোড়ে গাড়ির সর্বোচ্চ গতিসীমা v′

এখন, চিত্র হতে,

বাsin⁡θ=hd বা, θ=sin−1⁡(1 m8 m)=7.18∘

আমরা জানি,

বা∴tan⁡θ=v′2rg বা, v′=rgtan⁡θ=100 m×9.8 m s−2×tan⁡(7.18∘)=11.11 m s−1

 

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, v' < v

অতএব, উদ্দীপকের গাড়িটি রাস্তার মোড়ে নিরাপদে বাঁক নিতে পারবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘500 kg ভরের…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”