A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘500 m ব্যাসার্ধের…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ২১🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

500 m ব্যাসার্ধের একটি রেললাইনের বাঁকে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের রেললাইন আছে। মিটারগেজ রেললাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 1 m, ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 6 cm উঁচু এবং ব্রডগেজ রেললাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 1.3 m, ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 11 cm উঁচু।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

 যখন কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন ওই বৃত্তের কেন্দ্র অভিমুখে যে নিট বল ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখে তাকে কেন্দ্রমুখী বল বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেহেতু হাত ভাঁজ করলে ব্যাসার্ধ কমে যায়। তাই জড়তার ভ্রামক কমে যায়। জড়তার ভ্রামক কমে গেলে কৌণিক বেগ বেড়ে যায়। সেজন্যে নৃত্যশিল্পী কম শক্তিতে বেশি কৌণিক বেগে ঘুরতে পারেন। তাই নৃত্যশিল্পী গুণনের সময় হাত ভাঁজ করে নেন 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মিটারগেজ লাইনের ক্ষেত্রে,
উচ্চতা, h = 6.00 cm = 0.06 m
প্রশস্ততা, d = 1 m

ব্যাংকিং কোণ, θ= ?

আমরা জানি, 

sin⁡θ=hd=0.061=0.06

∴θ=sin−1⁡(0.06)=3.43∘ (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বাঁকের ব্যাসার্ধ, r = 500 m
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 m.s-2

মিটারগেজ লাইনের ব্যাংকিং কোণ, 

θ1=3.43∘ [(গ) হতে]

ব্রডগেজ লাইনের প্রশস্থতা, d'= 1.3 m

উচ্চতা, h'= 11 cm = 0.11 m

ব্রডগেজ লাইনের ব্যাংকিং, 

θ2=sin−1⁡(hd′)=sin−1⁡(0.111.3)=4.85∘

ধরি, মিটারগেজ লাইনের সর্বোচ্চ বেগ v₁ এবং ব্রডগেজ লাইনের সর্বোচ্চ বেগ v2

আমরা পাই, tan⁡θ1=v12rg

এবং tan⁡θ2=v22rg∴tan⁡θ1tan⁡θ2=v12v22

বা, v12v2=tan⁡3.43∘tan⁡4.85∘ 
বা, v12v2=0.71 
বা, v1v2=0.84 
বা, v1v2=0.84v2
বা,v1=0.84v2
∴v2=1.2v1

যেহেতু v₂ > v₁, অর্থাৎ ব্রডগেজ লাইনের রেলগাড়ি বেশি দ্রুততার সাথে বাঁক নিতে পারবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘500 m ব্যাসার্ধের…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”