A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘500 m প্রস্থের…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ভেক্টর🔢 সৃজনশীল নং ৩৭🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

500 m প্রস্থের একটি নদীতে 6 km h-1বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। এই নদীটি মাহীর ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিলো। মাহীর 10 km h–1বেগে স্রোতের সাথে αকোণে এবং নিধি 9 kmh-1বেগে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারই সরণ ভেক্টর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নৌকার গুণ টানার সময় দড়ির দূরত্ব যত কম হয়, অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ তত বড় হয়। সেক্ষেত্রে, অনুভূমিকের দিকে অনুভূমিক টানের উপাংশ T cos θ এর মান তত কম হয়। কারণ θ এর মান যত বড় হয় cos θ এর মান তত কম হয়। ফলে কার্যকর টান কম হয়। কিন্তু দড়ির দৈর্ঘ্য বেশি হলে টানের সময় অনুভূমিকের দিকের সাথে উৎপন্ন কোণের মান কমে যায়। ফলে T cos θ এর মান বেড়ে যায়। অর্থাৎ কার্যকর টান বেশি হয়। উপরিউক্ত কারণে নৌকার গুণ টানার সময় দড়ি যত লম্বা হয় নৌকা তত দ্রুত চলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, স্রোতের বেগ, u = 6 km h-1

মাহীর বেগ, v = 10 km h-¹

স্রোত ও লব্ধির মধ্যবর্তী কোণ, θ = 90°

স্রোত ও মাহীর বেগের মধ্যবর্তী কোণ, α = ?

আমরা জানি, 

tan⁡θ=vsin⁡αu+vcos⁡α

বা, u+vcos⁡α=vsin⁡αtan⁡90∘=vsin⁡α∞=0
বা, vcos⁡α=−u
বা,  cos⁡α=−uv
বা, α=cos−1⁡(−uv)=cos−1⁡(−6 km h−110 km h−1)

=126.869°

অতএব α এর মান 126.869° হলে মাহীর সোজাসুজি নদীর অপর পাড়ে পৌছাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"গ" নং হতে পাই,
মাহীর ক্ষেত্রে :
মাহীর এবং স্রোতের মধ্যবর্তী কোণ, α = 126.869°
মাহীর এর বেগ, v = 10 km h-¹

নদীর প্রস্থ, d = 500 m = 0.5 km

মাহীর এর নদী পার হতে সময়, t₁ = ?

আমরা জানি, 

=dvsin⁡α=0.5 km10 km h−1×sin⁡126.869∘=0.062499 h=0.062499×3600 s

= 224.997 s = 225 s (প্রায়)

নিধির ক্ষেত্রে:
স্রোত ও নিধির মধ্যবর্তী কোণ α' = 90° (লম্বভাবে)

নিধির বেগ, v' = 9 km h-¹

নদীর প্রস্থ, d = 500 m = 0.5 km

নিধির নদী পার হতে সময়, t2 = ?

আমরা জানি, 

t2=dv′sin⁡α′=0.5 km9 km h−1×sin⁡90∘

= 0.0555 h (প্রায়)

= 199.8 s = 200 s (প্রায়)

এখানে, t₂ < t₁ অর্থাৎ মাহীর ও নিধি একই সাথে যাত্রা শুরু করলে নিধি আগে নদীর অপর প্রান্তে পৌঁছাবে। সুতরাং, উদ্দীপক অনুসারে নিধি জিতবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘500 m প্রস্থের…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”