A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘5000kg ভরের একটি…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৪৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

5000kg ভরের একটি বালুভর্তি ট্রাক ঘন্টায় 72km বেগে চলছে। ট্রাক হতে প্রতি সেকেন্ডে 200gm বালু ছিদ্র পথে পড়ে যাচ্ছে। ব্রেক চেপে 20min পরে ট্রাকটিকে 20m দূরত্বে থামানো হলো ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো নির্দিট অক্ষের চারটিকে ঘূণায়মান কোনো বস্তুকে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত বলের ভ্রামককে টর্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বালুর মধ্য দিয়ে গাড়ি চালাতে অমস্যা হয় কেননা বালুর উপর প্রযুক্ত বল প্রতিক্রিয়া বলের চেয়ে অনেক বেশি হয়। নিউটন সূত্রানুযায়ী বালু সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয়। কিন্তু বালুর মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় বালুর নমনীয়তার কারণে প্রযুক্ত বল অপেক্ষা প্রতিক্রিয়া বল কমে যায়। তাই গাড়ি চালাতে সমস্যা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, 
ট্রাকের আদিবেগ, u=72 km h−1=20 m s−1

পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে গতির সমীকরণ, F=Mdvdt−vreldmdt

এখানে,

  • ব্রেক চাপার পূর্বে (অর্থাৎ ১৫ মিনিট সময়ে) অনুভূমিক বরাবর বাহ্যিক বল, F=0
  • খাড়া নিচের দিকে পড়ন্ত বালুর অনুভূমিক আপেক্ষিক বেগ, vrel=0

এখন সমীকরণে মান বসিয়ে পাই:
0=Mdvdt−0
Mdvdt=0
dvdt=0
∴v= ধ্রুবক
যেহেতু বেগের পরিবর্তনের হার (ত্বরণ) শূন্য, তাই ট্রাকটি তার আদিবেগেই চলতে থাকবে।
অতএব, যাত্রা শুরুর ১৫ মিনিট পর ট্রাকটির বেগ হবে 20 m s−1 বা 72 km h−1।

[Note : চলন্ত ট্রাক থেকে বালু খাড়া নিচে পড়লেও গতির জড়তার কারণে তা ট্রাকের সমান অনুভূমিক বেগ নিয়েই পড়তে থাকে। ফলে অবশিষ্ট ট্রাকের উপর অনুভূমিক দিকে কোনো প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না এবং ট্রাকের বেগেরও কোনো পরিবর্তন হয় না।]

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হ্যাঁ, উদ্দীপকের তথ্য ব্যবহার করে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান হিসাব করা সম্ভব।
গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তা দেখানো হলো:

দেওয়া আছে,
ট্রাকের আদি ভর, M0=5000 kg
ট্রাকের আদিবেগ, u=72 km h−1=20 m s−1
বালু পড়ার হার = 200 gm s−1=0.2 kg s−1
ব্রেক চাপার পূর্ব পর্যন্ত অতিক্রান্ত সময়, t=20 min=1200 s
ব্রেক চাপার পর থামার দূরত্ব, s=20 m
শেষ বেগ, v=0 m s−1 (যেহেতু ট্রাকটি থেমে যায়)
ব্রেক চাপার মুহূর্তে ট্রাকের বেগ u=20 m s−1
1200 s সময়ে ছিদ্রপথে পড়ে যাওয়া মোট বালুর ভর =0.2 kg s−1×1200 s=240 kg
ব্রেক কষার মুহূর্তে ট্রাকের অবশিষ্ট ভর, M=5000−240=4760 kg

আমরা জানি,
v2=u2−2as
02=202−(2×a×20)
0=400−40a
40a=400
a=10
অতএব, ব্রেক করার পর ট্রাকটির মন্দন, a=10 m s−2

নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি,
F=Ma
F=4760×10
F=47600
গাণিতিক বিশ্লেষণ থেকে এটি প্রমাণিত যে, প্রদত্ত উপাত্ত ব্যবহার করে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান হিসাব করা সম্ভব এবং সেই বলের মান হলো 47600N।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘5000kg ভরের একটি…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”