| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘500°C তাপমাত্রায় 2…’ ঢাকা বোর্ড ২০২১ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

500°C তাপমাত্রায় 2 লিটার আয়তনের একটি বদ্ধপাত্রে সংঘটিত বিক্রিয়াটির নিম্নরূপঃ
[সাম্যাবস্থায় NO, X2 এবং NOX এর পরিমাণ যথাক্রমে 6mole, 3 mole এবং 4 mole ]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি, তাকে অরবিটাল বলে।
Fe2+ ও Fe3+ এর স্থিতিশীলতাঃ
Fe (26) 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6
Fe2+ 1s2 2s2 2p6 3s2 3p6 3d6
(আংশিক পূর্ণ d অরবিটাল )
Fe3+ 1s2 2s2 2p6 3s2 3p6 3d5
(অর্ধপূর্ণ d অরবিটাল )
হুন্ডের নিয়ম অনুসারে, ইলেকট্রন পূর্ণ অরবিটাল আংশিক বা অর্ধপূর্ণ অরবিটাল অপেক্ষা স্থায়ী। আবার অর্ধপূর্ন অরবিটাল আংশিক অরবিটাল অপেক্ষা অধিক স্থিতিশীল।
অতএব, Fe3+ এর স্থিতিশীলতা Fe2+ অপেক্ষা বেশি।
বিক্রিয়াটিঃ
2NOX (g) ⇌ 2NO (g) + X2 (g); ∆H=-ve
4 mol 6 mol 3 mol
সাম্যবস্থায় পাত্রের আয়তন = 2 L
Kc এর মান= 3.375 molL-1
বিক্রিয়াঃ
2NOX (g) 2NO (g) + X2 (g); ∆H=-ve
NOX যৌগটির বিয়োজন বৃদ্ধির জন্য লা-শাতেলিয়া নীতি অনুসরণ করা যেতে পারে।
তাপের পরিবর্তনে বিয়োজন বৃদ্ধিঃ
যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী তাই বিক্রিয়ার তাপমাত্রা কমালে তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত করতে অধিক পরিমাণ তাপ উৎপন্ন করতে হবে। অধিক তাপ
উৎপাদনের জন্য তাপবাদী বিক্রিয়াটির সামনের দিকে অগ্রসর হবে এতে অধিক পরিমাণ উৎপাদ তৈরি হবে। অর্থাৎ তাপমাত্রা কমিয়ে NOX এর বিয়োজন বৃদ্ধি করা যেতে পারে।
চাপের পরিবর্তনে বিয়োজন বৃদ্ধিঃ
বিক্রিয়ায় 2 মোল NOX হতে 2 মোল NO এবং 1 মোল X2 উৎপন্ন হয়েছে।অর্থাৎ আয়তনের সম্প্রসারণ হয়েছে। চাপ হ্রাসের ফলে প্রশমিত করার জন্য সাম্যের অবস্থানের সম্মুখ দিকে হবে। এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে।
ঘনমাত্রার পরিবর্তনে বিয়োজন বৃদ্ধিঃ
বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে ঘনমাত্রার বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস করে উৎপাদ তৈরি করে। অধিক পরিমাণে NOX বিয়োজিত হবে।
অর্থাৎ এই তিন উপায়ে NOX এর বিয়োজন বৃদ্ধি করা সম্ভব।