A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘5×105 Pa চাপে…’ বরিশাল বোর্ড ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৮৫🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

5×105 Pa চাপে কোনো আবদ্ধ গ্যাসে 2400J তাপ সরবরাহ করায় গ্যাসের আয়তন 1.6×103 cm3 থেকে পরিবর্তিত হয়ে 3.2×103 cm3 হলো। একজন শিক্ষার্থী উক্ত গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.6×103 J পেল। সে উক্ত গ্যাসের তাপমাত্রা পরিমাপের জন্য একটি রোধ থার্মোমিটার ব্যবহার করলো। থার্মোমিটারটির বরফবিন্দু, বাষ্পবিন্দু ও গ্যাসের চূড়ান্ত তাপমাত্রায় রোধ যথাক্রমে 12Ω,24Ω ও 36Ω প্রদর্শন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে অর্থাৎ সম্মুখগামী প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তুটির প্রতিটি স্তর পশ্চাৎগামী প্রক্রিয়ায় প্রতিটি স্তরের সাথে সর্বতোভাবে মিলে যায়, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থির আয়তনে কোনো গ্যাসে তাপ প্রয়োগ করা হলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পায়। আবার, চাপ স্থির রেখে যদি কোনো গ্যাসকে সমপরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তাহলে ঐ তাপ এক্ষেত্রেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবে এবং বহিঃস্থ কাজ সম্পন্ন করবে। এ কাজ সম্পাদন করতে কিছু তাপ ব্যয় হবে ফলে গ্যাসের তাপমাত্রা পূর্বের সমপরিমাণ বৃদ্ধি পাবে না। অর্থাৎ 1mole গ্যাসের তাপমাত্রা 1K বৃদ্ধি করতে স্থির আয়তনের বেলায় যে তাপ লাগবে, স্থির চাপের বেলায় তার চেয়ে বেশি তাপ লাগবে। 

∴Cp=Cv+x, এখানে x  হলো আয়তন বৃদ্ধির জন্য গ্যাসকে যে পরিমাণ কাজ করতে হয় তার সমতুল্য তাপ। 

∴Cp>Cv ।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, বরফ বিন্দুতে রোধ, Rice =12Ω

বাষ্প বিন্দুতে রোধ, Rsteam =24Ω

চূড়ান্ত তাপমাত্রায় রোধ, Rθ=36Ω

আমরা জানি, θ=Rθ−Rice Rsteam −Rice ×100

 

=36−1224−12×100∘C=200∘C

 

অতএব, উদ্দীপকে বর্ণিত গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা 200∘C.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

গ্যাসের চাপ, P=5×105 Pa

সরবরাহকৃত তাপ, dQ=2400J

গ্যাসের আদি আয়তন, V1=1.6×103 cm3=1.6×10−3 m3

গ্যাসের চূড়ান্ত আয়তন, V2=3.2×103 cm3=3.2×10−3 m3

যেহেতু চাপ স্থির, তাই এটি সমচাপ প্রক্রিয়া।

∴ কৃতকাজ, dW=P(V2−V1)

 

=5×105×(3.2×10−3−1.6×10−3)=800 J

 

∴ অন্তঃস্থ শক্তির পরিবর্তন,

 

ΔU=dQ−dW=2400−800=1600=1.6×103J

 

অতএব, উদ্দীপকের শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘5×105 Pa চাপে…’ বরিশাল বোর্ড ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”