A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘5m প্রস্থ একটি…’ ঢাকা বোর্ড ২০২৩ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ১০৭🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

5m প্রস্থ একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ 80m। রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.4m। বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 54kmh-1 বেগে চলছিল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্প্রিংকে দৈর্ঘ্য বরাবর বিকৃতি করলে স্থিতিস্থাপক ধর্মের দরুন প্রযক্ত বলের উদ্ভব হয় তাকে প্রত্যায়নী বল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একজন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে বেশি বেগে ঘুরতে পারে। আমরা জানি, জড়তার ভ্রামক হচ্ছে কোনো বস্তুর ঘূর্ণন এ বাঁধা দেওয়ার প্রবণতা। জড়তার ভ্রামকের সূত্রানুসারে I = mr² অর্থাৎ জড়তার ভ্রামক কোনো বস্তুর ভর এবং অক্ষ থেকে ঐ বস্তুর যেকোনো বিন্দুর লম্ব দূরত্ব এর বর্গের সমানুপাতিক। যেহেতু কোনো বস্তুর ভর অপরিবর্তনশীল, সুতরাং জড়তার ভ্রামক পরিবর্তন করতে হলে লম্ব দূরত্ব কে পরিবর্তন করতে হবে। এখন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে ঘূর্ণন অক্ষ থেকে তার হাতের লম্ব দূরত্ব কমে যায়, ফলে জড়তার ভ্রামকও কমে যায়। তাই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র (I1ω=I2ω2) অনুসারে নর্তকীর কৌণিক বেগ বৃদ্ধি পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

     রাস্তার প্রস্থ, x = 5m

     উচ্চতা, h = 0.4m

আমরা জানি,

Sinθ=hx→θ=Sin−1(hx)→θ=Sin−1(0.45)∴θ=4.59∘

∴ রাস্তার ব্যাংকিং কোণ = 4.59°

(Answer)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' অংশ হতে পাই, ব্যাংকিং কোণ, θ = 4.59°

 উদ্দীপক অনুসারে,
বাঁকের বক্রতায় ব্যাসার্ধ, r = 80 m

গাড়ির সর্বোচ্চ বেগ v হলে,

tan⁡θ=v2rg 
বা, v2=tan⁡θ×rg 
বা, v=rgtan⁡θ 
=80×9.8×tan⁡4.589∘

= 7.933 m.s-¹ = 28.56 km.h-¹

অর্থাৎ, এই রাস্তায় সর্বোচ্চ 28.56 km.h-¹ বেগে গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে। যেহেতু বাঁক অতিক্রমের পূর্বে গাড়িটি 54 kmh-¹ বেগে চলছিল যা সর্বোচ্চ বেগের থেকে বেশি, তাই বলা যায় গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘5m প্রস্থ একটি…’ ঢাকা বোর্ড ২০২৩ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”