A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘60 km h−1…’ সিলেট বোর্ড ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৬৭🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

60 km h−1 গতিবেগ সম্পন্ন একটি ট্রেন 656 m ব্যাসের রেললাইনে বাঁক নেওয়ার সময় বগিসহ উল্টে যায়। ঐ স্থানে রেললাইনের দুটি পাতের মধ্যে দূরত্ব 1 m এবং ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত 7 cm উঁচু ছিল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাতবল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মনে করি, m ভরের বল হাতে এসে পড়ার মুহূর্তে বেগ = u। বলটি হাতের মধ্যে। সময়ে স্থির হলে বলটির ওপর হাত দ্বারা প্রযুক্ত বাধার মান, F=mu―t । এখানে, t-এর মান যত কম হবে F এর মান ততো বেশি হবে। 

হাত একই স্থানে রেখে বলটি ধরার সময় হাত দ্বারা প্রযুক্ত বাধা বলের ক্রিয়াকাল কম হয়। ফলে বলটি দ্বারা হাতে প্রযুক্ত বলও বেশি হয়। যেহেতু ক্রিয়া ও প্রতিক্রিয়ার মান সমান। তাই হাতও বলের ওপর একই মানের বল প্রয়োগ করে। অর্থাৎ F এর মতো বেশি হবে, এবং হাত থেকে বলটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও ততই বেশি হবে। পাশাপাশি হাতে আঘাতের মাত্রাও বেড়ে যাবে। এই সমস্যা এড়ানোর জন্য বল ধরার সময় খেলোয়ার হাতটিকে কিছুটা পিছন দিকে টেনে নেয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, রেল লাইনের দুই পাতের মধ্যে দূরত্ব, d = 1m

ভেতরের পাত অপেক্ষা বাইরের পাতের উচ্চতা, h = 7cm

  = 0.07m

ব্যাংকিং কোণ, θ=?

চিত্র হতে,

sin⁡θ=hd=0.071∴θ=sin−1⁡(0.07)=4∘

অতএব, ঐ স্থানের ব্যাংকিং কোণ 4∘ ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বাঁকের ব্যাসার্ধ, r=6562=328 m

ব্যাংকিং কোণ, θ=4∘ [গ হতে ]

এখন, বাঁকের সর্বোচ্চ নিরাপদ বেগ vm হলে,

tan⁡θ=vm2rg

বা, vm=rgtan⁡θ=328×9.8×tan⁡4∘=15 ms−1=54 km h−1

কিন্তু ট্রেনের বেগ ছিল, 60 km h−1

সুতরাং অতিরিক্ত গতিবেগের কারণে ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘60 km h−1…’ সিলেট বোর্ড ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”