A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘657 gm ভরের…’ ২০২৪ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — গতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১৭📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

657 gm ভরের 2m দৈর্ঘ্য এবং 80cm প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পাতকে যে কোনো এক প্রান্ত দিয়ে এবং প্রস্থের সমান্তরালভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে ইকবাল মিনিটে 40 বার ঘুরায়। পরবর্তীতে লিমু আয়তাকার পাতটিকে 2m পরিধি বিশিষ্ট নিরেট সিলিন্ডারে পরিণত করে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মিনিটে 60 বার ঘুরাতে থাকে ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা দেওয়ার প্রয়াস হচ্ছে জড়তার একক এবং বস্তর ভর ও ঘূর্ণন অক্ষ থেকে বস্তুটির ভরকেন্দ্রের লম্ব দূরত্বের বর্গের গুণফল দ্বারা এটি পরিমাপ করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

“প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকায় নৌকা থেকে আরোহী লাফ দিলে নৌকা পিছনে সরে যায়।"

নৌকা থেকে আরোহী যখন লাফ দেয় তখন বল প্রয়োগ করে। নিউটনের ৩য় সূত্রানুসারে নৌকাটিও সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে। ফলে আরোহী সামনের দিকে ও নৌকা পিছনের দিকে সরে যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

আয়তাকার পাতের ভর, m = 657gm

                                        = 0.657 kg

দৈর্ঘ্য, l = 2m

প্রস্থ , b = 80cm

            = 0.8m

আমরা জানি,

I=13 m(a2+b2)=13×0.657×{22+(0.8)2}2=0.56kgm2

চক্রগতির ব্যাসার্ধ K হলে,

I=mk2∴K=Im=0.560.657=0.923 m (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ’ হতে প্রাপ্ত,

ইকবালের আয়তাকার পাতের জড়তার ভ্রামক,

I1 = 0.56 kg m2

এখন, 

W1=2πnt=2π×4060=4.188rads−1

∴ শক্তি, 

E1=12I1 W12=12×0.56×(4.188)2=4.9 J

অপরদিকে,লিমুর সিলিন্ডারের পরিধি,

2πR=2 mR=22πm=0.32 m.

কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক,

I2=12MR2=12×(0.657)×(0.32)2=0.81kgm2

এবং কৌণিক বেগ, 
W2=2π×6060=6.28rads−1

এক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি,

E2=12I2w22=12×0.81×(6.28)2=15.97 J

∴ E2 > E1। তাই বলা যায় ইকবাল ও লিমুর মধ্যে লিমুর বেশি শক্তি প্রয়োগ করতে হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘657 gm ভরের…’ ২০২৪ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”