A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘735 W কার্যকর…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৩🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

735 W কার্যকর ক্ষমতার একটি মোটর 9 m উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাংক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। 1470 W কার্যকর ক্ষমতার ২য় মোটর 15m উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাংক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। উভয় ট্যাংক পূর্ণ হয়ে পানি পড়ে যায়।

উত্তর:

কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে, তবে ঐ বলগুলোকে সাম্য বল বলে।

উত্তর:

রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি। কিন্তু রাস্তা কাদাযুক্ত অর্থাৎ কর্দমাক্ত হলে রাস্তা ও পায়ের তলার মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায়। এর ফলে কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই।

উত্তর:

এখানে, দালানের ছাদের উচ্চতা, h=9 m
পানির ভর, m=1000 L=1000 kg [ 1 লিটার পানির ভর 1 kg ] অভিকর্ষজ ত্বরণ, g =9.8 m s2
পানিপূর্ণ অবস্থায় পানির বিভবশক্তি, Ep= ?
আমরা জানি, Ep=mgh

=1000 kg×9.8 m s2×9 m
=88200 J

অতএব, ১ম ট্যাংক পানিপূর্ণ অবস্থায় পানির বিভবশক্তি 88200 J.

উত্তর:

১ম মোটরের ক্ষেত্রে :
ট্যাংকটির সর্বোচ্চ ধারণক্ষমতা, m = 1000 kg মোটরের ক্ষমতা, P1=735 W
মোটর চালানোর সময়, t1=2 min12sec=132sec
দালানের ছাদের উচ্চতা, h1=9 m
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2
এখন, ১ম মোটর কর্তৃক উত্তোলিত মোট পানির ভর m1 হলে,

P˙1=m1gh1t1

বা, m1=P1t1gh1=735 W×132 s9.8 ms2×9 m=1100 kg
১ম মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির ভর,

Δm1=m1m
=1100 kg1000 kg=100 kg

২য় মোটরের ক্ষেত্রে :
ট্যাংকটির সর্বোচ্চ ধারণক্ষমতা,

m=3000 L
লিটারপানিরভর=3000 kg[1 লিটার পানির ভর 1 kg]

মোটরের কার্যকর ক্ষমতা, P2=1470 W
মোটর চালানোর সময়, t2=5 min12sec=312sec
দালানের ছাদের উচ্চতা, h2=15 m
২য় মোটর কর্তৃক উত্তোলিত মোট পানির ভর m2 হলে,

P2=m2gh2t2

বা, m2=P2×t2gh2=1470 W×312 s9.8 ms2×15 m=3120 kg.
২য় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির ভর,

Δm2=m2m=3120 kg3000 kg=120 kg

এখানে, Δm1Δm2
অর্থাৎ, অতিরিক্ত পানির ভর একই নয়।
সুতরাং, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘735 W কার্যকর…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”