A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘7kg ভরের একটি…’ রাজশাহী বোর্ড ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৭১🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

7kg ভরের একটি বস্তু 8 m s−1 বেগে একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে আদিবেগের এক-চতুর্থাংশ বেগ নিয়ে চলতে থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে একমাত্রিক সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি ও মোট ভরবেগ অপরিবর্তিত থাকে এবং সংঘর্ষের পর বস্তুসমূহ আলাদা থাকে, সেই সংঘর্ষকে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ও পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ এক নয়। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষণের পাশাপাশি গতিশক্তিও সংরক্ষিত থাকে এবং সংঘর্ষের পর বস্তুগুলো আলাদা হয়ে যায়। অন্যদিকে, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না। এতে সংঘর্ষের পর বস্তুগুলো একসাথে লেগে যায় বা আলাদা হয়ে গতি অর্জন করে। তাই এ দুটি সংঘর্ষের প্রকৃতি ভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

প্রথম বস্তুর ভর, m1=7 kg

প্রথম বস্তুর আদিবেগ, u1=8 m/s

দ্বিতীয় বস্তুর আদিবেগ, u2=0 m/s (যেহেতু স্থির বস্তু)

প্রথম বস্তুর শেষ বেগ, v1=14×u1=84=2 m/s

দ্বিতীয় স্থির বস্তুর ভর, m2=?

আমরা জানি,

একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থির বস্তুকে আঘাত করলে প্রথম বস্তুর শেষ বেগের সমীকরণ,

v1=m1−m2m1+m2u1

বা, 2=7−m27+m2×8 (মান বসিয়ে)

বা, 1=7−m27+m2×4 (2 দ্বারা ভাগ করে)

বা, 7+m2=4(7−m2)

বা, 7+m2=28−4m2

বা, m2+4m2=28−7

বা, 5m2=21

বা, m2=215

বা, m2=4.2 kg

∴ প্রথম স্থির বস্তুর ভর 4.2 kg।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তা নির্ভর করে সংঘর্ষের আগে ও পরে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সংরক্ষিত আছে কি না, তার ওপর।

  • স্থিতিস্থাপক সংঘর্ষ: আদি মোট গতিশক্তি = শেষ মোট গতিশক্তি
  • অস্থিতিস্থাপক সংঘর্ষ: আদি মোট গতিশক্তি ≠ শেষ মোট গতিশক্তি (সাধারণত গতিশক্তি হ্রাস পায়)

দেওয়া আছে,

১ম বস্তুর ভর, m1=7 kg এবং আদিবেগ, u1=8 m/s

২য় বস্তুর ভর, m2=4.2 kg(‘গ’ হতে পাই) এবং আদিবেগ, u2=0 m/s (স্থির)

১ম বস্তুর শেষ বেগ, v1=2 m/s (আদিবেগের এক-চতুর্থাংশ)

আমরা জানি,

মোট আদি ভরবেগ = মোট শেষ ভরবেগ

m1u1+m2u2=m1v1+m2v2

বা, (7×8)+0=(7×2)+4.2v2​

বা, 56=14+4.2v2

বা, 4.2v2=42

বা, v2=10 m/s

আদি মোট গতিশক্তি (Ei) নির্ণয় :
Ei=12m1u12+12m2u22
বা, Ei=(12×7×82)+0
বা, Ei=224 J

আবার, শেষ মোট গতিশক্তি (Ef) নির্ণয় :
Ef=12m1v12+12m2v22
বা, Ef=(12×7×22)+(12×4.2×102)
বা, Ef=14+210
বা, Ef=224 J

যেহেতু সংঘর্ষের পূর্বে ও পরে মোট গতিশক্তি সংরক্ষিত আছে (অর্থাৎ Ei=Ef=224 J),

তাই উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘7kg ভরের একটি…’ রাজশাহী বোর্ড ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”