A. Nayan
A. Nayan
31 May 2026 (3 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘8 kg এবং…’ ২০২৬ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২৮📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

8 kg এবং 4 kg ভরের দুটি বস্তু 0.8 km দূর হতে পরস্পরের দিকে যথাক্রমে 16 m s1 এবং 24 m s1 বেগে গতিশীল। বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্পাপক সংঘর্ষ হয়।

উত্তর:

যে পরিমাণ বল। kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 m s2 ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন (1N) বল বলে।

উত্তর:

ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। নিউটনের ৩য় সূত্রানুসারে, একটি বস্তু, অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে, অপর বস্তুটিও ১ম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। অর্থাৎ, প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেমন, আমরা যখন হাঁটি তখন আমরা মাটির উপর ক্রিয়াবল প্রয়োগ করি। মাটিও সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আমাদের উপর প্রয়োগ করে। ফলে আমরা হাঁটতে পারি। অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল হয়।

উত্তর:

প্রথম বস্তুর আদি বেগ, u1=16 m s1
দ্বিতীয় বস্তুর আদি বেগ, u2=24 m s1
মধ্যবর্তী দূরত্ব, s=0.8 km=800 m
মনে করি, t সময় পর A অবস্থান হতে x দূরত্বে বস্তুদ্বয়ের সংঘর্ষ ঘটবে

প্রথম বস্তুর ক্ষেত্রে, x=u1t . . . . . . . . . . . .(i)

এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, sx=u2t . . . . . . . (ii)

(i) ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,

s=u1t+u2t=(u1+u2)t

বা, t=su1+u2=800(16+24)20 s

x=u1t=16×20=320 m

অতএব, বস্তুদ্বয় A অবস্থান হতে 320m দূরে একে অপরের সাথে সংঘর্ষ করবে।

উত্তর:

এখানে, ১ম বস্তুর ভর, m1=8 kg
২য় বস্তুর ভর, m2=4 kg
সংঘর্ষের পূর্বে ১ম বস্তুর বেগ, u1=16 ms1
সংঘর্ষের পূর্বে ২য় বস্তুর বেগ, u2=24 m s1

এখন, সংঘর্ষের পর ১ম বস্তুর বেগ,

v1=(m1m2)u1+2m2u28+4=(84)16+2×4×(24)8+4=323 m s1

এবং সংঘর্ষের পর ২য় বস্তুর বেগ,

v2=(m2m1)u2+2m1u1m1+m2=(48)×(24)+2×8×168+4=883 ms1

∴ সংঘর্ষের পর ১ম বস্তুর ভরবেগ,

p1=m1v1=8×(323)=85.33 kg m s

এবং সংঘর্ষের পর ২য় বস্তুর ভরবেগ,

p2=m2v2=4×883=117.33 kg m s1

এখানে, p1p2
সুতরাং, সংঘর্ষের পর বস্তু দুটির ভরবেগ সমান নয়।

3 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘8 kg এবং…’ ২০২৬ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)”