A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘800kgm−3 ঘনত্বের কেরোসিন…’ সিলেট বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

800kgm3 ঘনত্বের কেরোসিন দ্বারা পূর্ণ একটি পাত্রের 50g ভরের ও 4 cm3 আয়তনের একটি নিরেট বস্তুকে নিমজ্জিত করলে কিছু পরিমাণ কেরোসিন পাত্রের বাহিরে পড়ে যায় ।

উত্তর:

বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়। বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত এ প্রতিরোধকারী বলকে পীড়ন বলে।

উত্তর:

পদার্থের স্থিতিস্থাপকতা নির্ভর করে তার অণুসমূহের মধ্যকার বন্ধনের উপর। ধাতব পদার্থে ক্রিয়াশীল ধাতব বন্ধন অত্যন্ত শক্তিশালী। তাই ধাতব খণ্ডের সামান্য বিকৃতি ঘটাতে অনেক বেশি পীড়নের প্রয়োজন হয়, ফলে ধাতব পদার্থের স্থিতিস্থাপকতা ধর্মও অত্যন্ত বেশি। ধাতব পদার্থের চেয়ে অন্যান্য কঠিন পদার্থ কম স্থিতিস্থাপক হয় কেননা, এদের অণুসমূহের পারস্পরিক আকর্ষণ বল, ধাতব বন্ধনে ক্রিয়াশীল বল অপেক্ষা দুর্বল হয়। আবার তরল পদার্থের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল, ধাতু তথা কঠিন পদার্থের চেয়ে অনেক কম এবং অণুসমূহ পরস্পরের সাথে খুব দুর্বলভাবে আবদ্ধ থাকে। তাই তরলের বিকৃতি ঘটাতে অল্প পীড়নের প্রয়োজন হয় অর্থাৎ তরলের স্থিতিস্থাপকতা অত্যন্ত কম হয়। বায়বীয় পদার্থের স্থিতিস্থাপকতা তরলের চেয়েও অনেক কম, কেননা, বায়বীয় পদার্থে অণুসমূহের মধ্যে তেমন কোনো আকর্ষণ নেই বললেই চলে এবং এর অণুসমূহ মুক্তভাবে চলাচল করে। অর্থাৎ বায়বীয় পদার্থের কোনো স্থিতিস্থাপকতা ধর্ম নেই। সুতরাং দেখা যাচ্ছে সকল পদার্থের স্থিতিস্থাপকতা একই হয় না।

উত্তর:

অপসারিত কেরোসিনের আয়তন, V= বস্তুর আয়তন

=4 cm3
=4×106 m3

ঘনত্ব, ρ=800kgm3

 

আমরা জানি, ভর, m=ρV

=(800×4×106)kg
=0.0032 kg
=3.2gm

সুতরাং, পাত্রের বাহিরে 3.2 gm কেরোসিন পড়ে যাবে।

উত্তর:

এখানে,
M=0.0032 kg [গ হতে]

অপসারিত কেরোসিনের ওজন,

W1=mg=(0.0032×9.8)N=0.03136 N

আবার, কেরোসিনে বস্তুর হারানো ওজন,

W2=Vρ g
=4×106×800×9.8
=0.03136 N

W1=W2

সুতরাং কেরোসিনে বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত কেরোসিনের ওজনের সমান হবে।

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘800kgm−3 ঘনত্বের কেরোসিন…’ সিলেট বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”