A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘8×10−3 m3 আয়তনের…’ নটরডেম কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ১১১🏢 প্রতিষ্ঠান নটরডেম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

8×10−3 m3 আয়তনের এবং 27∘C তাপমাত্রার অক্সিজেন সিলিন্ডার হতে একজন মুমূর্ষু রোগীকে সিলিন্ডারে অক্সিজেনের চাপ 200 kPa হতে 125 kPa এ নেমে আসা পর্যন্ত স্থির তাপমাত্রায় অক্সিজেন দেয়া হলো। [R=8.314Jmol−1 K−1].

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সে তাপমাত্রাই ঐ বাতাসের শিশিরাঙ্ক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্ট্র দিয়ে তরল খাবার খাওয়ার মূলনীতি হলো, স্ট্রয়ের ভেতরের বাতাস টেনে বের করে নিলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। এই নিম্নচাপের কারণে বাইরের বায়ুমণ্ডলীয় চাপ তরলকে স্ট্রয়ের ভেতর দিয়ে উপরে ঠেলে তোলে। চাঁদের পৃষ্ঠে কোনো বায়ুমণ্ডল নেই, তাই বায়ুমণ্ডলীয় চাপও শূন্য। বায়ুমণ্ডলীয় চাপ না থাকায় স্ট্রয়ের ভেতরে নিম্নচাপ সৃষ্টি। হলেও তরলকে উপরে ঠেলে তোলার জন্য কোনো বাহ্যিক চাপ থাকে না। সুতরাং, চাঁদের পৃষ্ঠে স্ট্র দিয়ে তরল খাবার খাওয়া সম্ভব নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
তাপমাত্রা, T=27∘C

=(27+273)K=300 K

মোলার গ্যাস ধ্রুবক,

R=8.314Jmol−1 K−1

অক্সিজেন গ্যাসের মোলার ভর,

M=32 g/mol=32×10−3 kg/mol

মূল গড় বর্গবেগ, Crms= ?

আমরা জানি, 

Crms=3RTM

=3×8.314×30032×10−3

∴Crms=483.56 ms−1 (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেহেতু তাপমাত্রা স্থির, তাই এটি একটি সমোষ্ণ প্রক্রিয়া।

এখানে,
সিলিন্ডারের আয়তন,

V=8×10−3 m3

তাপমাত্রা, T=27∘C=300 K
প্রাথমিক চাপ, P1=200kPa

=200×103 Pa

চূড়ান্ত চাপ, P2=125kPa

=125×103 Pa

মোলার গ্যাস ধ্রুবক,

R=8.314Jmol−1 K−1

ব্যবহৃত অক্সিজেনের মোল সংখ্যা,

Δn=?

সিলিন্ডারের আয়তনও স্থির। আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে, PV=nRT

প্রাথমিক অবস্থায় অক্সিজেনের মোল সংখ্যা, n1=P1VRT

অক্সিজেন দেওয়ার পর অবশিষ্ট মোল সংখ্যা, n2=P2 VRT

রোগীর জন্য ব্যবহৃত অর্ক্সিজেনের মোল সংখ্যা,

Δn=n1−n2=P1 VRT−P2 VRT

=(P1−P2)VRT

মান বসিয়ে পাই,

Δn=(200×103−125×103)×8×10−38.314×300

∴Δn=0.241 mol

সুতরাং, উদ্দীপকের প্রদত্ত তথ্য ব্যবহার করে রোগীর জন্য ব্যবহৃত অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করা যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘8×10−3 m3 আয়তনের…’ নটরডেম কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”