A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘92U235 এর ফিশনের…’ ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৮১📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

92U235 এর ফিশনের ফলে Ba,Kr,n ও শক্তি নির্গত হয়। এই ভাঙ্গনকে বিশ্লেষণ করে দেখা গেল 10gm হতে প্রতি সেকেন্ডে 5.02×106 টি পরমাণু নির্গত হয়। 92U235=235.0439U, Ba=140.9139U,Kr=91.8937U,n=1.0087U)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো তেজস্ক্রিয় পদার্থের সকল পরমাণুর আয়ুর যোগফলকে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু পাওয়া যায় তাকে ঐ তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বোরের ২য় স্বীকার্য অনুসারে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতকগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে সর্বদা আবর্তন করে। এ আবর্তনকালে ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি বিকিরণ করে না এবং কোনোরূপ শক্তি শোষণও করে না। এসব কক্ষপথের আবর্তনের সময় ইলেকট্রনগুলোর নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে এবং এ শক্তি বিভিন্ন কক্ষপথের জন্য বিভিন্ন। নিউক্লিয়াসের নিকটের কক্ষপথের ইলেকট্রন অপেক্ষা দূরের কক্ষপথের ইলেকট্রনের শক্তি বেশি থাকে। যেহেতু ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে আবর্তন করার সময় কোনোরূপ শক্তি বিকিরণ করে না তাই এর কক্ষচ্যুতি ঘটে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

92U235 এর ভর, m=10gm

∴92U235 এর মোল সংখ্যা, n=10235=0.0426

অ্যাভোগেড্রোর সংখ্যা, NA=6.023×1023

∴92U235 এর পরমাণু সংখ্যা,

টিN=nNA=0.0426×6.023×1023=2.566×1022 টি 

ভাঙনের হার, dNdt=5.02×106 s−1

আমরা জানি,

dNdt=λN

বা, 5.02×106=λ×2.566×1022

∴λ=1.96×10−16 s−1

আবার, এক-চতুর্তাংশ ক্ষয় হতে প্রয়োজনীয় সময় t হলে,

N=N0et−λt

বা, 34N0=e−λt[14 অংশ  ক্ষয় হলে 34 অংশ অক্ষত থাকবে ]

বা, −1.96×10−16t=ln⁡34

∴t=1.468×1015 s

অতএব, উদ্দীপকের 92U235 এর 14 অংশ ক্ষয় হতে 1.468×1015 s সময় লাগবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

92235U=235.0439amu

56141Ba=140.9139amu

3692Kr=91.8973amu

01n=1.0087amu

উদ্দীপকের বিক্রিয়াটি, 92235U+01n⟶3692Kr+56141Ba+301n

এখানে, বিক্রিয়ার পূর্বে মোট ভর =(235.0439+1.0087)amu

    =236.0526amu

বিক্রিয়ার পরে মোট ভর

=(91.8973+140.9139+3×1.0087)amu=235.8373amu

 ∴ ভরত্রুটি Δm=(236.0526−235.8373)amu=0.2153amu

∴ নির্গত শক্তি,

E=Δmc2=0.2153amu×(3×108 m s−1)2=0.2153×1.66057×10−27 kg×9×1016 m2 s−2=3.217686×10−11 J=3.217686×10−111.6×10−19eV=201.105×106eV=201.105MeV

 

এখানে, E>200MeV

অতএব, উদ্দীপকের বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ 200MeV এর অধিক হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘92U235 এর ফিশনের…’ ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”