A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A →[Ar] 3d10…’ বরিশাল বোর্ড ২০২১ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ২৬🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A →[Ar] 3d10 4s1

B →[Ar] 3d14s2

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণুর প্রতিটি বিচ্ছিন্ন পরমাণুর বহিঃস্থ স্তরে অসীম দূরত্ব থেকে একটি করে 1 মোল ইলেকট্রন সংযোগ করে একে এক মৌল ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকে ঐ মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। বরং এক সময় সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ায় হার সমান হয়ে তা সাম্যবস্থায় পৌঁছায়। এই অবস্থায় বিক্রিয়া বন্ধ হয় না। বরং উভয় বিক্রিয়া সমান হারে চলতে থাকে। 

এজন্য বলা হয় যে, রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

B মৌলের ইলেকট্রন বিন্যাসঃ

B → [Ar] 3d1 4s2

সর্বশেষ ইলেকট্রন 3d1 কারণ আউফবাউ নীতি অনুযায়ী 4s অরবিটাল 3d অরবিটালের আগে ইলেকট্রন পূর্ণ করবে।

3d1 এর প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 3

      সহকারী কোয়ান্টাম সংখ্যা, l = 2

      ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, m = -2

      স্পিন কোয়ান্টাম সংখ্যা, s=+12

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটাল তাদের শক্তির উর্ধ্বক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে এরপর ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটাল পূর্ণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে।

এখানে, (n+l) এর মান ব্যবহার করে শক্তি গননা করা হয়।

1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d

অর্থাৎ আউফবাউ নীতি অনুসারে এই ধারাবাহিকতা অনুযায়ী অরবিটাল পূর্ণ করে মৌলের ইলেকট্রন বিন্যাস হবে।

A মৌলের ইলেকট্রন বিন্যাস -

A → [Ar] 3d10 4s1

3d অরবিটালের (n+l) = 3+2 = 5

4s অরবিটালের (n+l) = 4+0 = 4

আউফবাউ নীতি অনুযায়ী, যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটাল থেকে কম তাই ইলেকট্রনের আগে 4s অরবিটালে প্রবেশ করা উচিত। কিন্তু A মৌলের 3d অরবিটাল ইলেকট্রন পূর্ণ হলেও 4s অরবিটাল অর্ধপূর্ণ যা আউফবাউ নীতির ব্যতিক্রম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A →[Ar] 3d10…’ বরিশাল বোর্ড ২০২১ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”