A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A, B, C…’ ২০২৬ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১৪০📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A, B, C যৌগ তিনটিকে পৃথক করার জন্য অ্যালুমিনা দ্বারা গঠিত কলাম ব্যবহার করা হলো। যৌগ তিনটির পোলারিটি ক্রম হলো- A<B<C 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বণ্টন সূত্রটি হলো- "স্থির তাপমাত্রায় একটি অদ্রবণীয় বা আংশিক দ্রবণীয় দ্রাবককে দুটি অমিশ্রণীয় তরলে (যেমন পানি ও * তেল) দ্রবীভূত করলে, দ্রাবকদ্বয় উভয় তরলে এমনভাবে বণ্টিত হয় যে, তরল দুটিতে দ্রাবকের ঘনত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে।” 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Rf হলো এককবিহীন সংখ্যা, যা কোনো উপাদান কত দূর চলছে তা নির্দেশ করে। অর্থাৎ, 

যেহেতু দ্রবণে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্বে কখনো দ্রাবক অপেক্ষা বেশি হতে পারে না তবে সর্বোচ্চ সমান হতে পারে, সে কারণে Rf  এর সর্বোচ্চ মান 1 হতে পারে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পৃথকীকরণ পদ্ধতিটি হলো অধিশোষণ কলাম ক্রোমোটোগ্রাফি। নিচে A, B, C যৌগের পৃথকীকরণের জন্য অধিশোষণ কলাম ক্রোষোটোগ্রাফির কৌশল বর্ণনা করা হলোA, B ও C যৌগের মিশ্রণকে উপযুক্ত পোলার দ্রাবকে সামান্য দ্রবীভূত করে তা কলামের মধ্যে যোগ করি। দ্রবণ কলাম বেয়ে নিচে পড়তে থাকে এবং কলামে অধিশোষিত হয়ে ক্রোমোটোগ্রাম তৈরি করে। এরপর চলমান দশা হিসাবে একটি উপযুক্ত দ্রাবক কলামের উপর থেকে যোগ করতে হয়। দ্রাবক কলাম বেয়ে নিচে নামার সময় ক্রোমোটোগ্রামে উপস্থিত A, B ও C উপাদানগুলোও তাদের পোলারিটির ভিত্তিতে পৃথক করে ফেলে।
এক্ষেত্রে A যৌগটি সবার আগে কলাম থেকে পৃথক হয়। কারণ A যৌগটির পোলারিটি সবচেয়ে কম। অর্থাৎ কলামের প্রতি A যৌগের  আকর্ষণ কম হওয়ায় দ্রাবক সহজেই A কে কলামের আকর্ষণ ছিন্ন করে B ও C থেকে পৃথক করতে পারে।
আবার, B যৌগটির পোলারিটি মাঝারি হওয়ায় 'A এর পরেই B যৌগটি পৃথক হবে। সবার শেষে C যৌগটি পৃথক হয়। কারণ কলামের সাথে C যৌগের আকর্ষণ সবচেয়ে বেশি। 

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A, B, C…’ ২০২৬ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”