A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A, B, C…’ যশোর বোর্ড ২০১৯ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — তরঙ্গ🔢 সৃজনশীল নং ১০🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A, B, C এবং D চারটি সুরশলাকা দেয়া আছে, যার মধ্যে A শলাকাটি 1.3 kg m−3 ঘনত্বের মধ্যেমে 0.5 m বিস্তারের শব্দ তরঙ্গ সৃষ্টি করে। শলাকাটির কম্পাঙ্ক 250 Hz এবং মাধ্যমে শব্দের বেগ 345 m s−1 । A শলাকাটি B এবং D এর সাথে যথাক্রমে প্রতি সেকেন্ডে 2টি এবং 6টি বীট উৎপন্ন করে এবং B ও D পরস্পরের সাথে প্রতি সেকেন্ডে 4টি বীট উৎপন্ন করে এবং B, D, C এর সাথে দুটি বীট উৎপন্ন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সীমাবদ্ধ মাধ্যমে দুটি পরস্পর বিপরীতমুখী অগ্রগামী তরঙ্গের বিস্তার ও পর্যায়কাল/ কম্পাঙ্ক/তরঙ্গদৈর্ঘ্য সমান হলে এদের উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গের উৎপত্তি হয় তাই স্থির তরঙ্গ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। অনুনাদী বস্তুর উপস্থিতির কারণে উপরিপাতন নীতি অনুসারে তরঙ্গ পরিবর্তিত বিস্তার নিয়ে কাঁপতে থাকে। ফলে শব্দের তীব্রতা তার বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, মাধ্যমের ঘনত্ব, ρ=1.3 kg m−3.
বিস্তার, a=0.5 m
কম্পাঙ্ক, f=250 Hz
শব্দের বেগ, v=345 m s−1.
শব্দের তীব্রতা, I= ?

আমরা জানি,

I=2π2f2a2ρv
=2×3.14162×2502×0.52×1.3×345Wm−2
∴I=138329321Wm−2

অতএব, A সুরশলাকার সৃষ্ট শব্দের তীব্রতা 138329321Wm−2 ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, A সুর শলাকার কম্পাঙ্ক, fA=250 Hz

উদ্দীপক অনুসারে, fB−fD=±4

fA−fB=±2
fA−fD=±6
fB−fC=±2
fC−fD=±2

(+) নিয়ে : fB=fA−2 Hz=250 Hz−2 Hz=248 Hz

∴fC=fB−2 Hz=(248−2)Hz=246 Hz

(-) নিয়ে : fB=fA+2 Hz=250 Hz+2 Hz=252 Hz

∴fC=fB+2 Hz=(252+2)Hz=254 Hz

∴ C সুর শলাকার কম্পাঙ্ক 246 Hz অথবা 254 Hz
অতএব, "বীট গণনা করে অজানা সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব"। উক্তিটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A, B, C…’ যশোর বোর্ড ২০১৯ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”