| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘A ও B…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

A ও B পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে গ্যাসীয় দ্বি-পরমাণুক মৌল। মৌল দুটি বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে বিদ্যমান। এর মধ্যে A মৌলটি প্রায় নিষ্ক্রিয় একটি মৌল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
একক সময়ে একটি বিক্রিয়ার বিক্রিয়কসমূহের ঘনমাত্রা কতটুকু হ্রাস পায় বা উৎপন্ন পদার্থের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ বিক্রিয়ার হার বলে।
পরমাণুর ইলেকট্রনগুলো উহার অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালটির শক্তি (Energy) কম সেই অরবিটালটি পূর্ণ হবার পর উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এ নীতিকে আউফবাউ নীতি বলে।
উদ্দীপক অনুসারে, B মৌলটি হলো অক্সিজেন (O)। অর্থাৎ H2B যৌগটি হলো H2O
কক্ষতাপমাত্রায় H2O যৌগের ভৌত অবস্থা হলো পানি ও 0o C তাপমাত্রায় ভৌত অবস্থা হলো বরফ। একই উপাদানে তৈরি পানির চেয়ে বরফের ঘনত্ব কম হয়। এর কারণ নিম্নরূপ- পানির অণুসমূহ H-বন্ধন দ্বারা সংযোজিত হয়ে বিরাট আণবিক গুচ্ছ তৈরি করে। এক্ষেত্রে প্রতিটি পানির অণু দুটি সমযোজী (O-H) ও একটি হাইড্রোজেন কখন (O---- H) দ্বারা আবদ্ধ হয়ে তরল অবস্থা প্রদর্শন করে।
অন্যদিকে, বরফের গঠনে একটি HO অণুর O পরমাণু দুটি মুক্তজোড় ইলেকট্রন ব্যবহার করে প্রতিবেশী দুটি H2O অপুর সাথে দুটি H বন্ধন গঠন করে। এভাবে বরফে পানির অণুস্থ প্রতিটি অক্সিজেন পরমাণু মোট চারটি হাইড্রোজেনের সাথে চতুস্তলকীয় আকারে 109.5° কোণে যুক্ত থাকে। এদের। মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে এবং অপর দুটি হাইড্রোজেন পরমাণু H-বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। দুর্বল বন্ধনের কারণে হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য পূর্ণশক্তিসম্পন্ন সমযোজী বন্ধনের দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। এ কারণে তরল পানি অপেক্ষা বরফ অবস্থায় পানির অণুগুলো দূরে দূরে অবস্থান করায় বরফের ঘনত্ব কম হয়।
উদ্দীপকের A ও B মৌলদ্বয় যথাক্রমে নাইট্রোজেন (N) ও অক্সিজেন (O)। এদের হাইড্রাইড যৌগদ্বয় যথাক্রমে অ্যামোনিয়া (NH3) ও পানি (H2O)।
NH3 অণুর আকৃতি : NH3 এর কেন্দ্রীয় পরমাণু N এর সংকরণ sp3 প্রকারের। এর sp3 সংকরণের ফরে চারটি সমতুল্য সংকর অরবিটাল সৃষ্টি হয়। এ চারটি sp3 সংকর অরবিটালের তিনটি অরবিটাল হাইড্রোজেনের 1s1 অরবিটাল দ্বারা অধিক্রমিত হবে এবং চতুর্থ অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। এ কারণে NH3 অণুর আকৃতি sp3 সংকরণ হওয়া সত্ত্বেও ত্রিকোণাকার পিরামিডীয় এবং লোনপেয়ার ও বন্ডপেয়ার বিকর্ষণ এর কারণে বন্ধন কোণ চতুস্তলকের বন্ধন কোণ 109028' অপেক্ষা তত্ত্বীয়ভাবে কম হবে। NH3 অণুস্থ <HNH কোণের পরীক্ষালব্ধ মান 107° হয়।
H2O অণুর আকৃতি : H2O এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ sp' প্রকারের। চারটি sp সংকর অরবিটালের দুটি অরবিটাল H2O অণুস্থ দুটি H পরমাণুর 1s1 অরবিটালের সাথে অধিক্রমিত হবে এবং অবশিষ্ট দুটি sp3 অরবিটালে অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন অবস্থান করবে। ফলে H2O অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি V অক্ষরের অনুরূপ হবে এবং <HOH বন্ধন কোণ 109028' এর অনেক নিচে 104.5° হয়। এখানে লোনপেয়ার- লোনপেয়ার বিকর্ষণ ঘটে।