| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘A ও B…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – যোগাশ্রয়ী প্রোগ্রাম, উচ্চতর গণিত, উচ্চতর গণিত ২য় পত্র (এইচএসসি)

A ও B দুই ধরনের খাবার আছে। যার মধ্যে প্রোটিন ও শ্বেতসার নিম্নরূপ :
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
যোগাশ্রয়ী শব্দের অর্থ রৈখিক (linear) এবং প্রোগ্রাম শব্দের অর্থ কৌশল বা পরিকল্পনা অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রাম দ্বারা কোনো কর্ম সম্পাদনের বিভিন্ন উপায়ের মধ্য হতে একটি উৎকৃষ্ট উপায় নির্ধারণ করা বুঝায়।
সর্বনিম্ন বিনিয়োগ বা পরিশ্রমের মাধ্যমে সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা প্রাপ্তির আকাঙ্ক্ষাজাত গবেষণায় উদ্ভাসিত গাণিতিক মডেল বা ব্যবস্থাকে যোগাশ্রয়ী প্রোগ্রাম বলে।
মনে করি, A খাদ্যের দৈনিক প্রয়োজন x একক এবং B খাদ্যের দৈনিক প্রয়োজন y একক; যেখানে x ≥0 এবং y ≥ 0. মোট খরচ z = 40x + 50y
∴ অভীষ্ট ফাংশন z = 40x + 50y যা সর্বনিম্নকরণ করতে হবে।
প্রোটিনের প্রয়োজনীয়তার সীমাশর্ত: 4x+6y ≥ 16
শ্বেতসারের প্রয়োজনীয়তার সীমাশর্ত: 5x + 3y ≥ 11
∴ প্রদত্ত সমস্যাটির যোগাশ্রয়ী প্রোগ্রাম হলো:
অভীষ্ট ফাংশন z = 40x+50y
শর্তসমূহ: 4x + 6y ≥ 16
5x + 3y ≥ 11
x ≥ 0
y ≥ 0