| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘A ও B…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

A ও B দুটি সুর শলাকা একটি গ্যাসে_50_cm ও 51 cm তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে। শলাকা দুটিকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে ৩টি বিট শোনা যায়। A-এর কম্পাঙ্ক 500 Hz।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি যে অধিক বিস্তারে কম্পিত হয় সেই কম্পনই হলো অনুনাদ।
স্বর সৃষ্টিকারী সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সর্বনিম্ন তাকে মূলসুর এবং এর চেয়ে বেশি কম্পাঙ্কের সুরগুলোকে উপসুর বলে, উপসুরের কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের সরল গুণিতক অর্থাৎ দ্বিগুণ, তিনগুণ ইত্যাদি হলে তাদেরকে হারমোনিক বা সমমেল বলে।
যেমন- 512 Hz হবে 256 Hz এর হারমোনিক। এখানে 256 Hz হবে প্রথম হারমোনিক এবং 512 Hz হবে দ্বিতীয় হারমোনিক, অনুরূপভাবে 768 Hz হবে তৃতীয় হারমোনিক। কোনো বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত স্বরে যদি, 320 Hz, 480 Hz, 640 Hz, 800 Hz, 960 Hz ইত্যাদি সুর থাকে তবে 320 Hz কম্পাঙ্কের সুরকে মূলসুর বলে। অবশিষ্ট বেশি কম্পাঙ্কের সবগুলো সুরই উপসুর। এ উপসুরগুলোর মধ্যে 640 Hz ও 960 Hz যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হারমোনিক। কাজেই বলা যায় যে, সকল হারমোনিকই বা সমমেলই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক (সমমেল) নয়।
উল্লিখিত গ্যাসে A সুরশলাকা দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য,
কম্পাঙ্ক,
শব্দের বেগ, ?
আমরা জানি,
অতএব, গ্যাসটিতে শব্দের বেগ ।
এখানে, এর কম্পাঙ্ক,
শলাকাটিকে একটু ঘষে পুনরায় শব্দায়িত করলে বীটের হার,
ঘষার পূর্বে, এর কম্পাঙ্ক,
ঘষার পরে, B এর কম্পাঙ্ক,
এখানে ঘষার পূর্বে B এর কম্পাঙ্ক A এর কম্পাঙ্কের চেয়ে কম ছিল। এরপর B এর শলাকাটি ঘষার ফলে এর ভর হ্রাস পেয়েছে। আবার আমরা জানি, ভর হ্রাস পেলে কম্পাঙ্ক বৃদ্ধি পায়। ফলে B এর কম্পাঙ্ক বৃদ্ধি পেয়েছে এবং A এর কম্পাঙ্ক হ্রাস পেয়েছে। প্রথম ক্ষেত্রে B এর কম্পাঙ্কের চেয়ে A এর কম্পাঙ্ক যত বেশি ছিল এক্ষেত্রে B এর কম্পাঙ্কের চেয়ে A এর কম্পাঙ্ক ততটাই কম হয়। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কম্পাঙ্কের পার্থক্য সমান হয়। ঐ কারণে B শলাকাটিকে একটু ঘষে পুনরায় শব্দায়িত করলে বীট সংখ্যার কোনো পরিবর্তন হয় না।