| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘A, B ও…’ যশোর বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

A, B ও C মৌলের প্রকৃত প্রতীক নয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
দুইটি পারমাণবিক যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমনের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে।
কিউরিং হলো খাদ্য সংরক্ষণের অন্যতম ১ টি সংরক্ষণ ব্যবস্থা যেখানে খাদ্যে উপস্থিত পানির কণাসমূহ লবণ (কিউরিং এজেন্ট) দ্বারা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা হয়ম কারণ এ সময় খাদ্যে কঠিন পদার্থের ঘনত্ব বেড়ে যায় এবং পানির ক্রিয়াশীলতা কমে যায় এবং পানির ক্রিয়াশীলতা কমার দরুণ অণুজীব গুলো নিষ্ক্রিয় হয়ে যায়।
উদ্দীপকের A ও B হলো যথাক্রমে Fe ও Zn। আয়রন (Fe) এর হ্যালাইড FeCl2 হলো প্যারাচৌম্বকীয় কিন্তু Zn এর হ্যালাইড ZnCl2 প্যারাচৌম্বকীয় নয়। কারণ-
কোনো পদার্থ বাহ্যিক চৌম্বকক্ষেত্র দ্বারা আকৃষ্ট হলে তাকে প্যারাচৌম্বকীয় পদার্থ বলে। যখন কোনো পদার্থ বা আয়নে বিজোড় ইলেকট্রন থাকলে তা প্যারাচৌম্বকীয় আর বিজোড় ইলেকট্রন না থাকলে তা প্যারাচৌম্বকীয় হয় না।
FeCl2 ও ZnCl2 এর আয়ন Fe2+ ও Zn2+। এদের ইলেকট্রন বিন্যাস নিচে দেওয়া হলো:
FeCl2 এর আয়ন Fe2+ এ বিজোড় ইলেকট্রন সংখ্যা 4টি। অপরদিকে ZnCl2 এর আয়ন Zn2+ এ বিজোড় ইলেকট্রন নেই। তাই FeCl2 প্যারাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন করলেও ZnCl2 প্রদর্শন করে না।
উদ্দীপকের মৌলগুলো A, B ও C যথাক্রমে Fe, Zn ও Cl।
Fe এর অক্সাইড হলো Fe2O3। যা ক্ষারধর্মী অক্সাইড কারণ Fe2O3 এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরী করা
Fe2O3 + 6HCl → 2FeCl + 3H2O
ক্ষারক এসিড লবণ পানি
Zn এর অক্সাইড হলো ZnO। যা উভধর্মী অক্সাইড। অর্থাৎ অক্সাইড সমূহ এসিড ও ক্ষার উভয় এর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
ZnO + 2HCl → ZnCl2 + H2O
এসিড লবণ
ZnO + 2NaOH → Na2ZnO2 + H2O
ক্ষার লবণ
Cl এর অক্সাইড সমূহের মধ্যে Cl2O খুব দুর্বল অম্লধর্মী। ClO3 ও Cl2O4 শক্তিশালী অম্লধর্মী Cl2O7 ও Cl2O6 খুবই শক্তিশালী অম্লধর্মী অক্সাইড।
Cl2O7 + H2O → 2HClO4
2HClO4→ 2H+(aq) + 2ClO4-(aq)
Cl2O7 + 2NaOH → 2NaClO4 + H2O
ক্ষার