A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘‘A’ ও ‘B’…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১২🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

‘A’ ও ‘B’ মার্বেল দুটির ব্যাস সমান যা 18 mm । ‘A’ মার্বেলটি ‘B’ কে ধাক্কা দিয়ে ‘B’ এর স্থানে স্থির হয়ে যায়।

উত্তর:

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।

উত্তর:

একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুটি অপেক্ষা বেশি হবে।

আমরা জানি, T=p22 m

বা, T1 m

যার ভর বেশি তার গতিশক্তি কম।

উত্তর:

উদ্দীপক হতে,

মার্বেলের ভর, m=mA=mB=5gm=5×103 kg

মার্বেলের ব্যাসার্ধ, r=182=9 mm=9×103 m

মার্বেলের আয়তন, V=43πr3

=43×3.1416×(9×103)3

=3.054×106 m3

মার্বেলের ঘনত্ব, ρ=mV=5×1033.054×106=1637.2 kg m3

অতএব, উদ্দীপকের মার্বেলের ঘনত্ব 1637.2 kg m3.

উত্তর:

উদ্দীপক হতে, মার্বেলদ্বয়ের ভর, mA=mB=5gm

ধাক্কার পূর্বে, A মার্বেলের আদিবেগ, uA=10 m s1

B মার্বেলের আদিবেগ, uB=0 m s1

ধাক্কার পর, A মার্বেলের শেষবেগ, vA=0 m s1

B মার্বেলের শেষবেগ, vB= ?

ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী আমরা পাই,

mAuA+mBuB=mAvA+mBvB

বা, 5×10+5×0=5×0+5vB

বা, 5vB=50

vB=10 m s1=uA

যেহেতু vA=uB এবং vB=uA

সুতরাং, ধাক্কার পর মার্বেল দুটি পরম্পরের মধ্যে বেগ বিনিময় করে।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘‘A’ ও ‘B’…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)”