A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A ও B…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১৪🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A ও B দুটি ইঞ্জিন। A ইঞ্জিনটি – 60°C তাপমাত্রার নিম্ন তাপাধার থেকে 2400 J তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপাধারে 3600 J তাপ বর্জন করে। অপরদিকে B-ইঞ্জিন ১ম ধাপে 0°C তাপমাত্রার 5 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করে এবং ২য় ধাপে 0°C তাপমাত্রার 5 kg পানিকে 100 °C তাপমাত্রার পানিতে পরিণত করে। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 336000 kg এবং পানির আপেক্ষিক তাপ 4200 J kg-1 K-1।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে যন্ত্রের সাহায্যে তাপকে যান্ত্রিক কাজে রূপান্তরিত করা যায় তাই তাপ ইঞ্জিন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান-প্রদান যাতে না হয় এজন্য পাত্রের দেয়াল অপরিবাহী রাখা হয়। যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। সিস্টেমকে পরিবেশ থেকে তাপীয়ভাবে অন্তরিত করে বা গ্যাসকে দ্রুত প্রসারিত বা সংকুচিত করলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পাওয়া যায়। এই প্রক্রিয়ায় dQ =0। এই প্রক্রিয়ায় পাত্রের দেওয়াল অপরিবাহী রাখা হয় যাতে সিস্টেমের সাথে পরিবেশের তাপেরআদান-প্রদান বন্ধ থাকে। পাত্রের দেওয়াল পরিবাহী হলে সিস্টেমের সাথে পরিবেশের তাপ বিনিময় হতো, ফলে তা আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া থাকতো না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

A ইঞ্জিনের ক্ষেত্রে,

নিম্ন তাপাধারের তাপমাত্রা, T2=-60∘ C=213K

নিম্ন তাপাধার হতে গৃহীত তাপ, Q2=2400 J

উচ্চ তাপাধারে বর্জিত তাপ Q1=3600J

উচ্চ তাপাধারে তাপমাত্রা, T1=?

আমরা জানি,

Q2Q1=T2 T1

বা, 24003600=213T1

বা, T1=3600×2132400=319.5 K

A ইঞ্জিনের উচ্চ তাপাধারে তাপমাত্রা =319.5 K

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,বরফের ভর, m=5 kg

বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ,lf=336000Jkg-1

গৃহীত তাপ, dQ=mlf

=5×336000=1.68×106 J

তাপমাত্রা, T=0∘C=273K

এনট্রপির পরিবর্তন, ΔS1= ?

১ম ধাপে 0∘ C তাপমাত্রার 5 kg বরফকে 0∘ C তাপমাত্রার পানিত পরিণত করতে এনট্রপির পরিবর্তন ΔS1 হলে,

আমরা জানি,

ΔS1=dQT=1.68×106273=6153.85JK−1

আবার, দেওয়া আছে,

"পানির ভর, m=5kg

"আপেক্ষিক তাপ, " S=4200Jkg-1K-1

আদি তাপমাত্রা,T1=0∘C=273 K

শেষ তাপমাত্রা, T2=100∘ C=(100+273)K=373 K

এনট্রপির পরিবর্তন, ΔS2= ?

২য় ধাপে 0∘ C তাপমাত্রার 5 kg পানিকে 100∘ C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন ΔS2 হলে,

ΔS2=∫T1T2dQT=∫T1T2msdTT=ms∫T1T2dTT=ms[ln⁡T]=ms[ln⁡T2−ln⁡T1]∴ΔS2=msln⁡T2 T1=5×4200×ln⁡373273=6554.24 J K−1

দেখা যাচ্ছে, ΔS1≠ΔS2

∴ B ইঞ্জিনের ১ম ও ২য় ধাপে এনট্রপির পরিবর্তন সমান হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A ও B…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”