A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A ও B…’ রাজশাহী বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৪২🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A ও B দুটি পানিপূর্ণ কুয়া যাদের গভীরতা যথাক্রমে 12 m ও 10 m এবং ব্যাস যথাক্রমে 1.8 m ও 2m ।  X ও Y দুটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে 70% ও 60%। X পাম্পটি A কুয়াকে 24 মিনিটে পানিশূন্য করতে পারে। Y পাম্পের ক্ষমতা 2.4 HP.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ না হয় অথবা বলের প্রয়োগ বিন্দু যদি সরণের উল্লম্ব অভিমুখে সরে যায়, তবে সম্পন্ন কাজ শূন্য হয়।

অর্থাৎ, 

সরণW=F→⋅s→=Fscos⁡θ=F×0×cos⁡θ[∵ সরণ, s=0]

এবং W=Fscos⁡90∘=Fs×0=0

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

X পাম্পের জন্য, কুয়ার গভীরতা, h = 12 m

ব্যাসার্ধ, r=1.8 m2=0.9 m

পানির ঘনত্ব, ρ=1000 kg m−3

 

কুয়ার পানির ভর,

m=Vρ=πr2 hρ=3.1416×(0.9 m)2×12 m×1000 kg m−3=30536.352 kg

সময়, t=24 min=24×60 s=1440 s

কুয়ার সম্পূর্ণ পানির ভরকেন্দ্রের গভীরতা অথবা গড় সরণ,

h′=12 m2=6 m

X পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা, P' = ?

আমরা জানি, 

P′=mgh′t=30536.352 kg×9.8 ms−2×6 m1440 s=1246.901 W

 

X পাম্পের  কর্মদক্ষতা, η=70%=70100=0.7

∴ X পাম্পের প্রদত্ত ক্ষমতা P = ?

আমরা জানি,

বাη=P′P বা, P=P′η=1246.901 W0.7=1781.287 W

অতএব, X পাম্পের ক্ষমতা 1781.287 W.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

B কুয়ার ক্ষেত্রে, গভীরতা, h' = 10 m

ব্যাসার্ধ, r′=2m2=1m

পানির ঘনত্ব, ρ=1000 kg m−3

 

B কুয়ার পানির ভর,

m′=V′ρ=πr′2 h′ρ
=3.1416×(1 m)2×10 m×1000 kg m−3
=31416 kg

Y পাম্পের প্রদত্ত ক্ষমতা, PI′=2.4HP=2.4×746 W=1790.4 W

কর্মদক্ষতা, η′=60%=60100=0.6

 

Y পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা, P1′ হলে,

η′=P1′P1

বা, P1′=η′P1=0.6×1790.4 W=1074.24 W

 

B কুয়া পানিশূন্য করতে প্রয়োজনীয় সময়, t₁ = ?

কুয়ার সম্পূর্ণ পানির ভরকেন্দ্রের গভীরতা অথবা গড় সরণ,

h1′=10 m2=5 m

 

আমরা জানি,

P1′=m′g1′t1
বা, t1=m′gh1′P1′=31416 kg×9.8 ms−2×5 m1074.24 W
=1432.998 s

'গ' নং হতে পাই,

X পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা, P' = 1246.901 W

B কুয়া পানিশূন্য করতে প্রয়োজনীয় সময়, t2 = ?

আমরা জানি,

বাP′=m′gh′ut2 বা, t2=m′gh1′P′=31416 kg×9.8 ms−2×5 m1246.901 W=1234.568 s

 

এখানে, t₁ # t2

অতএব, X এবং Y পাম্প দ্বারা B কুয়াকে একই সময়ে পানিশূন্য করা যাবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A ও B…’ রাজশাহী বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”