A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A, B ও…’ সিলেট এমসি কলেজ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১২৩🏢 প্রতিষ্ঠান সিলেট এমসি কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A, B ও X প্রচলিত অর্থে কোনো মৌলের প্রতীক নয়

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পলির বর্জন নীতিটি হলো- "একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না।"

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমচার্জের ও প্রায় সমআকারের দুটি ক্যাটায়নের মধ্যে সর্ববহিঃস্থ স্তরে 8 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন অপেক্ষা সর্ববহিঃস্থ স্তরে 18 ইলেকট্রনবিশিষ্ট ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বেশি। আবার যে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা যত বেশি তার সমযোজী বৈশিষ্ট্যও তত বেশি। আর সমযোজী যৌগের গলনাঙ্ক কম। NaCl এর ক্ষেত্রে Na+ এর বহিঃস্থ স্তর 8 ইলেকট্রনবিশিষ্ট কিন্তু CuCl এর Cu+ 18 ইলেকট্রনবিশিষ্ট। এজন্য CuCl এর ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ায় গলনাঙ্ক কম। অর্থাৎ NaCl (গলনাঙ্ক 815°C) > CuCl (গলনাঙ্ক 422°C) ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, BA4 যৌগটি CH4

একটি কার্বন পরমাণু ও চারটি হাইড্রোজেন পরমাণু সংযোগে CH4 অণু গঠিত হয়। স্বাভাবিক অবস্থায় কার্বন এর ইলেকট্রন বিন্যাস-

C(6)=1s22s22px12py12pz0

উত্তপ্ত অবস্থায় কার্বন পরমাণু শক্তি শোষণ করলে 2 s2 অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2pz0 অরবিটালে চলে আসে। তখন কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস-

C∗(6)=1s22s12px12py12pz1

এ অবস্থায় C-পরমাণুর একটি 2s ও তিনটি 2p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন সমশক্তির 4টি sp³ সংকর অরবিটাল গঠন করে। এ 4টি sp³ সংকর অরবিটাল 4টি H-পরমাণুর 1s অরবিটাল এর সাথে সামনাসামনি অধিক্রমণ করে C - H σ-বন্ধন গঠনের মাধ্যমে CH4 অণু গঠন করে।

প্রতিটি হাইড্রোজেন পরমাণু চতুস্তলকের চার শীর্ষে অবস্থান করে এবং যৌগটির বন্ধন কোণ 109°5′ হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, BA4 ও XA3 যৌগদ্বয় যথাক্রমে CH4 ও NH3। এদের সংকরণ একই অর্থাৎ sp³ হলেও বন্ধন কোণে পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

BA4 তথা CH4 অণু : কার্বনের ইলেকট্রন বিন্যাস C(6)⇒1s22s2  2px12py12pz0 । বন্ধন গঠনকালে উত্তেজিত অবস্থায় এর একটি 2s ইলেকট্রন শূন্য 2pz অরবিটালে উন্নীত হলে কার্বনের ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়, 1s22s12px12py12pz1 । এ অর্ধপূর্ণ অরবিটাল চারটি মিশ্রিত হয়ে সমতুল্য sp3 হাইব্রিড অরবিটাল গঠন করে। এরপর চারটি H পরমাণুর 1s অরবিটালের সাথে কার্বনের sp3 হাইব্রিড অরবিটালগুলোর অধিক্রমণের ফলে চতুস্তলকীয় মিথেন অণু গঠিত হয়। এ অণুর প্রতিটি ∠HCH এর পরিমাণ 109.5°।

XA3 ও NH3 অণু :  NH3 এর কেন্দ্রীয় পরমাণু N এর সংকরণ sp3 প্রকারের। এ চারটি sp3 সংকর অরবিটালের তিনটি অরবিটাল হাইড্রোজেনের 1 s1 অরবিটাল দ্বারা অধিক্রমিত হবে এবং চতুর্থ অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। এ কারণে NH3 অণু sp3 সংকরণের হওয়া সত্ত্বেও বন্ধনজোড় ও মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে ∠HNH কোণ 109°28′ অপেক্ষা তত্ত্বীয়ভাবে কমে XA3 তথা NH3 অণুস্থ 107° হয় এবং আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয় হয়।

সুতরাং দেখা যাচ্ছে, একই সংকরণ সত্ত্বেও CH4 এর বন্ধন কোণ 109.5° হলেও NH₃ এর বন্ধন কোণ 107° হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A, B ও…’ সিলেট এমসি কলেজ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”