A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ a – বাণিজ্য, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৮ম অধ্যায় — বাণিজ্য🔢 সৃজনশীল নং ৩🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ঘটে ১৯৭৫ সালের পর থেকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করে থাকে। তন্মধ্যে বেশিরভাগ জনশক্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে রয়েছে। এছাড়া বাহরাইন, কাতার, জর্ডান, লেবানন, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, মরিসাস, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইতালিতে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্রে উল্লিখিত ৫টি দেশ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রভৃতি। এসব দেশের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। নিচে উক্ত দেশগুলোর সাথে বাংলাদেশ কী কী পণ্যসামগ্রী আমদানি ও রপ্তানি করে থাকে তার তালিকা উপস্থাপন করা হলো-

দেশের নাম আমদানিযোগ্য পণ্য রপ্তানিযোগ্য পণ্য
চীন তৈলবীজ, বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম, ইলেকট্রনিক যন্ত্রপাতি, খেলনা প্রভৃতি।  
জাপান যানবাহন, যন্ত্রপাতি, ইলেকট্রনিক সেল ফোন, মেডিকেল যন্ত্রপাতি, কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি। হস্তশিল্পজাত দ্রব্য, ওষুধ, তৈরি পোশাক।
দক্ষিণ কোরিয়া ইলেকট্রনিক যন্ত্রপাতি, সেল ফোন, কম্পিউটার ও অফিস মেশিন যন্ত্রাংশ।  
যুক্তরাজ্য ভারী শিল্পের জন্য যন্ত্রপাতি ও কসমেটিকস সামগ্রী। তৈরি পোশাক, হস্তশিল্পজাত দ্রব্য, ওষুধ প্রভৃতি।
যুক্তরাষ্ট্র কিছু কসমেটিকস, শিল্পে উৎপাদিত টুলস প্রভৃতি। তৈরি পোশাক, খেলনা, হস্তশিল্পজাত দ্রব্য।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্রে 'খ' দেশ বলতে জাপানকে বোঝানো হয়েছে এবং 'ঙ' দেশ বলতে যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়েছে।

বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ১৯৭২ সাল থেকে। বাংলাদেশের রপ্তানি পণ্যের ১১তম বড় বাজার হচ্ছে জাপান। যেসব দেশ বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ করে' তাদের মধ্যে জাপানের স্থান চতুর্থ। জাপান সবসময় বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় দিয়েছে। বহু ধরনের বাণিজ্যিক চুক্তি ও সহায়তা দুই দেশের মধ্যেই • বিদ্যমান। ২০২১-২২ অর্থ বছরে জাপান ২৩৮৬ মিলিয়ন মার্কিন ডলার আমদানি এবং ৮৯৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে। প্রধান আমদানি-রপ্তানি দেশসমূহের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সবচেয়ে বেশি ও ঘনিষ্ঠ। তৈরি পোশাক আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্য এবং তার প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র। তাই পোশাক শিল্পের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার রয়েছে। ১৯৭২ সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কের সূত্রপাত হয়। ২০২২-২৩ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করে ৬৪৩৯৭৭ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি করে ১৭৫৩ মিলিয়ন মার্কিন ডলার।

সুতরাং বলা যায়, যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে বাংলাদেশের অনুকূল বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ a – বাণিজ্য, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)”