| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ a – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৬
অনেকগুলো হাইফি একত্রে কোনো ছত্রাক দেহ গঠন করলে তাকে মাইসেলিয়াম বলে।
ক্ষুদ্রাকার, সচল, ফ্ল্যাজেলাবিশিষ্ট গ্যামেট উওগোনিয়ামে সৃষ্ট নিশ্চল, বৃহৎ, ফ্ল্যাজেলাবিহীন গ্যামেট নিষিক্ত করার প্রক্রিয়াকেই উওগ্যামি জনন বলে। এক্ষেত্রে স্ত্রী গ্যামেটটি বড় ও নিশ্চল হয় এবং সাধারণত স্ত্রী যৌনাঙ্গে অবস্থান করে। পুংগ্যামেট অপেক্ষাকৃত ছোট ও সচল হয় এবং স্ত্রী জননাঙ্গে স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে।
চিত্রে 'A' হলো Riccia-এর থ্যালাস। নিচে এর অন্তর্গঠন বর্ণনা করা হলো-
থ্যালাসের অভ্যন্তর ২টি অঞ্চলে বিভক্ত যথা- উপরের দিক ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল এবং নিচের দিকে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল।
ফটোসিনথেটিক/আত্তীকরণ অঞ্চল থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত কোষগুলো খাড়াভবে সজ্জিত থেকে এ অঞ্চল গঠিত। এ অংশের কোষগুলো ক্লোরোপ্লাস্টযুক্ত। তাই এ স্তরে খাদ্য প্রস্তুত হয়ে থাকে। এরা স্তরে স্তরে সজ্জিত হয়ে বহু পৃথক পৃথক ফিলামেন্ট সৃষ্টি করে। ফিলামেন্টের ফাঁকে নালির ন্যায় বায়ুপূর্ণ অংশগুলোকে বায়ুপ্রকোষ্ঠ বলে। বায়ুপ্রকোষ্ঠগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু রন্দ্রের মাধ্যমে বাইরের সাথে যোগাযোগ স্থাপন করে। ফিলামেন্টের অগ্রস্থ কোষটি ক্লোরোপ্লাস্টবিহীন এবং এটি এপিডার্মিস/ঊর্ধ্বত্বক সৃষ্টি করে।
সঞ্চয়ী অঞ্চল: থ্যালাসের নিম্নভাগে বর্ণহীন প্যারেনকাইমা কোষ নিয়ে। এ অঞ্চল গঠিত। এ অঞ্চলে কোনো বায়ুপ্রকোষ্ঠে নেই। এ অঞ্চলে কোষে স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চিত থাকে। সর্বনিম্ন স্তর থেকে এককোষী রাইজয়েড ও বহুকোষী স্কেল নির্গত হয়।
উদ্দীপকে A হলো Riccia উদ্ভিদের থ্যালাস এবং B হলো Pteris উদ্ভিদের প্রোথ্যালাস। উল্লেখিত উদ্ভিদ দুটির মধ্যে Pteris উদ্ভিদটি উন্নত। নিচে এর সপক্ষে যুক্তি দেওয়া হলো-
উদ্দীপকে চিত্র-A-এর উদ্ভিদটি ব্রায়োফাইটা বিভাগের Hepaticae। শ্রেণির এবং চিত্র B-এর উদ্ভিদটি টেরিডোফাইটা বিভাগের Teropsida শ্রেণির উদ্ভিদ। A-উদ্ভিদটি গ্যামেটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড (n)। অপরদিকে B-উদ্ভিদটি স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড (2n)। আমরা জানি, হ্যাপ্লয়েড তথা গ্যামেটোফাইট উদ্ভিদের চেয়ে স্পোরোফাইট উদ্ভিদ উন্নত। সে কারণে B-উদ্ভিদটি A-উদ্ভিদ থেকে উন্নত। A উদ্ভিদটি থ্যালয়েড। এটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। অপরদিকে B-উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। A- উদ্ভিদটিতে মূলের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান যা মূলের চেয়ে নিম্ন প্রকৃতির বৈশিষ্ট্য। A-উদ্ভিদ থেকে উৎপন্ন স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। অপরদিকে B-উদ্ভিদ হতে সৃষ্ট গ্যামেটোফাইটকে ফার্ন প্রোথ্যালাস বলে যা স্বনির্ভর, স্বাধীন এবং স্বাবলম্বী। A-উদ্ভিদটির পরিবহনতন্ত্র তথা ভাস্কুলার বান্ডল নেই, অপরদিকে B-উদ্ভিদটিতে পরিবহন টিস্যু তথা ভাস্কুলার বান্ডল বিদ্যমান। A-উদ্ভিদের শুক্রাণু দ্বিফ্ল্যাজেলাযুক্ত, অপরদিকে B-উদ্ভিদের শুক্রাণু বহু ফ্ল্যাজেলাযুক্ত।
উপরোক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে, চিত্রের ও উদ্ভিদটি চিত্রের এ উদ্ভিদ অপেক্ষা উন্নত।