A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A –> এক…’ যশোর বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৫৭🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A –> এক ধরণের নালিকা, যা Insecta এর রেচন অঙ্গ।

B –> বিশেষ ধরণের কোষগুচ্ছ, যা পুন্জ্ঞাক্ষির একক।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রুই মাছের ফুলকা দুইটির পিছনে পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত ত্রিকোণাকার, পেশিময় ও পাতলা প্রাচীরবিশিষ্ট প্রকোষ্ঠোই হচ্ছে অ্যাট্রিয়াম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ট্রাকিয়া ও ট্রাকিওলের মধ্যে দুটি পার্থক্য হলো:

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত'B' হলো ঘাসফড়িং- এর দর্শন ইন্দ্রিয় পুঞ্জাক্ষির ক্ষুদ্রতম একক ওমাটিডিয়াম। নিচে ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'A' দ্বারা অমেরুদণ্ডী প্রাণী ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকার কথা বলা হয়েছে। নিচে মালপিজিয়ান নালিকার গঠন ও কার্যপদ্ধতি বিশ্লেষণ করা হলো-গঠন:

১. মালপিজিয়ান নালিকা সুক্ষ সৃতার মতো প্রায় ২৫ মি. মি. লম্বা ও প্রায় ১ মি. মি. ব্যাসযুক্ত হলুদ বর্ণের ফাপা, নলাকার ও শাখাবিহীন এবং প্রতি ঘাসফড়িং-এ সংখ্যায় প্রায় ১০০টি।

২. এগুলো ঘাসফড়িং-এর পৌস্টিকনালির মেসেন্টেরণ ও প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে অবস্থান করে।

৩. এগুলোর মুক্তপ্রান্ত বদ্ধ এবং হিমোসিল গহ্বরে হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত থাকে। অন্যপ্রান্ত পৌষ্টিক নালির গহ্বরে উন্মুক্ত৷

৪. অভ্যন্তরস্থ ফাপা গহ্বর লুমেন-এর অন্তর্গাত্র একস্তরবিশিষ্ট গ্রন্থিময় এপিথেলিয়াল কোষ দ্বারা আবৃত।

৫. নালিকার বাইরের দিকে যোজক কলা ও অনুদৈর্ঘ্য পেশিতন্তু নির্মিত বেসমেন্ট পর্দায় আবৃত থাকে এবং ভেতরের দিকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ব্রাশ বর্ডার সৃষ্টি করে।

কার্যপদ্ধতি: মালপিজিয়ান নালিকা হলো ঘাসফড়িং-এর রেচন অঙ্গ। নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ মূলত এমোনিয়া, ইউরেট এবং ইউরিক আ্যাসিড হিসেবে মালপিজিয়ান নালিকাসমূহের গ্রন্থিকোষের মাধামে হিমোলিম্ফ থেকে শোষিত হয়। হিমোলিম্ফের কার্বন ডাইঅক্সাইড ও মালপিজিয়ান নালিকা কর্তৃক শোষিত হয়। পরে এসব রেচন পদার্থ মালপিজিয়ান নালিকাসমূহের গহ্বর থেকে পৌস্টিকনালির গহ্বরে প্রবেশ করে ও এর পরে পায়ুপথে নিষ্কাশিত হয়ে যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A –> এক…’ যশোর বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”