A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A একটি বিন্দুবস্তু…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মহাকর্ষ ও অভিকর্ষ🔢 সৃজনশীল নং ১০০🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A একটি বিন্দুবস্তু যা পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে 100 km দূরে অবস্থিত। 20 kg ভরের একটি B বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 400 km উপরে এবং 30 kg ভরের অপর একটি বস্তু C-কে 400 km গভীরে ভূ-অভ্যন্তরে রাখা হলো। [পৃথিবীর ভর 6×1024 kg, পৃথিবীর ব্যাসার্ধ 6.4×103 km ও G=6.67×10−11Nm2 kg−2]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভূপৃষ্ঠ হতে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে পৃথিবীপৃষ্ঠ থেকে বস্তুর মুক্তিবেগ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরকেন্দ্র হলো সেই বিন্দু যেখানে বস্তুর মোট ভর কেন্দ্রীভূত ধরা হয়, আর ভারকেন্দ্র হলো সেই বিন্দু যেখানে বস্তুটির উপর অভিকর্ষজ বল ক্রিয়া করে। যদি বস্তুটি ছোট ও সুষম হয় এবং মহাকর্ষ বল সর্বত্র সমান হয়, তবে এ দুটি বিন্দু একই হয়। তবে খুব বড় বা অসম জায়গায় থাকলে ভিন্ন হতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

পৃথিবীর ভর, M=6×1024 kg
পৃথিবীর ব্যাসাধ, R=6.4×106 m
মহাকর্ষীয় ধ্রুবক, G=6.67×10−11Nm2 kg−2
A বিন্দুর উচ্চতা, h=100 km=1×105 m

মহাকর্ষীয় বিভব, V= ?

আমরা জানি, 

V=−GM(R+h)=−6.67×10−11×6×1024(6.4×106+1×105)=−61.57×106 J kg−1

অতএব, A বিন্দুতে মহাকর্ষীয় বিভব −61.57×106 J kg−1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

পৃথিবীর ভর, M=6×1024 kg
পৃথিবীর ব্যাসাধ, R=6.4×106 m
মহাকর্ষীয় ধ্রুবক, G=6.67×10−11Nm2 kg−2

∴ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ,

g=GMR2=6.67×10−11×6×1024(6.4×106)2=9.77 m s−2

B বিন্দুতে:

বস্তুর ভর, m=20 kg
উচ্চতা, h=400 km=4×105 m

∴g′=g(RR+h)2=9.77×(6.4×1066.4×106+4×105)2=8.654 m s−2

∴ বস্তুর ওজন, WB=mg′=20×8.654=173.08 N

C বিন্দুতে:

বস্তুর ভর, m=30 kg,গভীরতা, d=400 km=4×105 m

∴g′′=g(1−dR)=9.77×(1−4×1056.4×106)=9.16 m s−2

∴ ওজন, WC=mg′′=30×9.16=274.8 N

এখানে, WC>WB

সুতরাং, অবস্থানের কারণে B ও C বস্তুর মধ্যে C বস্তুটির ওজন বেশি হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A একটি বিন্দুবস্তু…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”