A একটি তিন কার্বনবিশিষ্ট জৈব এসিড এবং B হলো অ্যালকিনের ১ম সদস্য।
যে সকল যৌগের অণুতে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান, সে সকল যৌগকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে।
ইথেনসমূহ কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। তাই এই যৌগসমূহ সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরা এসিড, ক্ষার, ধাতু ও জারকের সাথে বিক্রিয়া করে না। যেমন- অকটেন গাঢ় সালফিউরিক এসিড, সোডিয়াম ধাতু ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এজন্য ইথেনকে প্যারাফিন বলা হয়।
উদ্দীপকের 'B' যৌগটি অ্যালকিনের প্রথম সদস্য। অর্থাৎ 'B' যৌগটি হলো ইথিন। ইথিন হতে প্লাস্টিক শিট তৈরিকরণ সমীকরণসহ নিচে ব্যাখ্যা করা হলো-
সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 1000 atm চাপে ও তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। এ বিক্রিয়াকে সংযোজন পলিমার করণ বিক্রিয়া বলে এবং এ বিক্রিয়ায় ইথিনকে মনোমার বলে।
এভাবে প্রাপ্ত পলিমার (পলিথিন) হতে সহজেই প্লাস্টিক শিট তৈরি করা যায়।
উদ্দীপকের তিন কার্বনবিশিষ্ট 'A' জৈব যৌগটি হলো প্রোপানয়িক এসিড আর 'B' যৌগটি হলো ইথিন। প্রোপানয়িক এসিড হতে ইথিন সংশ্লেষণ করা সম্ভম্ব- নিম্নে তা সমীকরণসহ বিশ্লেষণ করা হলো-
প্রোপানয়িক এসিডে NaOH দ্রবণ যোগ করা হলে সোডিয়াম প্রোপানয়েট উৎপন্ন হয়। আবার সোডিয়াম প্রোপানয়েটকে CaO এর উপস্থিতিতে NaOH এর সাথে উত্তপ্ত করলে ইথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়।
অতিবেগুনি রশ্মি (UV) এর উপস্থিতিতে ইথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে ক্লোরো ইথেন উৎপন্ন হয়। উৎপন্ন যৌগটিকে NaOH এর সাথে উত্তপ্ত করলে ইথানল উৎপন্ন করে।
