A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A এর জারণ…’ সিলেট বোর্ড ২০২১ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — তড়িৎ রসায়ন🔢 সৃজনশীল নং ২৭🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A এর জারণ বিভব +1.66 V, A এর জারণ মান = + 3

B এর জারণ বিভব +0.76 V, B এর জারণ মান = + 2

C এর জারণ বিভব -0.80 V, C এর জারণ মান = + 1

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি তড়িৎদ্বারের মাঝে পরোক্ষ সংযোগ স্থাপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য লবণের ( NaCl,Na2SO4,KCl,NH4Cl প্রভৃতি) দ্রবণপূর্ণ যে বাঁকা কাচনল (U-আকৃতির) ব্যবহার করা হয় তাকে লবণ সেতু বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118gC−1 বলতে বুঝায় তড়িৎ বিশ্লেষণের সময় এক কুলম্ব তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে 0.001118g সিলভার জমা হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

A তড়িৎদ্বারের জারণ বিভব = + 1.66 V

B তড়িৎদ্বারের জারণ বিভব = + 0.76 V

যেহেতু, A তড়িৎদ্বারের জারণ বিভবের মান B তড়িৎদ্বারের জারণ বিভবের চেয়ে বেশি, সেহেতু A তড়িৎদ্বারে জারণ এবং B তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সংঘটিত হবে।

A/A3+(0.15M)‖B2+(0.02M)/B কোষটির

জারণ অর্ধ বিক্রিয়া : 2A⟶2A3++6e−

বিজারণ অর্ধ বিক্রিয়া : 3B2++6e−⟶3B

কোষটির প্রমাণ কোষ বিভব, Ecell ∘=EA/A3+∘−EB/B2+∘

=+1.66−(+0.76)V

=0.9 V

 

এখানে, n=6

[A3+]=0.15M[B2+]=0.02MR=8.314JK−1 mol−1 T=300 K F=96500 K

নার্নস্ট সমীকরণ অনুযায়ী পাই,

Ecell =Ecell ∘−2.303RTnFlog⁡[A3+]2[ B2+]3=0.9−2.303×8.314×3006×96500log⁡(0.15)2(0.02)3=0.866 V

সুতরাং, কোষটির তড়িচ্চালক বল 0.866 V

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই,
A তড়িৎদ্বারের বিজারণ বিভব = – 1.66 V
B তড়িৎদ্বারের বিজারণ বিভব = – 0.76 V
C তড়িৎদ্বারের বিজারণ বিভব = 0.80 V

B দ্বারা নির্মিত পাত্রে C2SO4 বা C+এর দ্রবণকে রাখলে,

গঠিত কোষের কোষ বিভব,

E∘cell =E∘C+/C+E∘B/B2+

=+0.80+0.76 V=1.56 V

যেহেতু, এক্ষেত্রে Ecell 0 ধনাত্মক, B দ্বারা নির্মিত পাত্রে C2SO4 এর দ্রবণকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না।

আবার, B দ্বারা নির্মিত পাত্রে A2(SO4)3 বা A3+ এর দ্রবণকে রাখলে,

গঠিত কোষের কোষ বিভব,

Ecell 0=EA3+/A0+EB/B2+0

=−1.66+0.76 V=−0.9 V

যেহেতু, এক্ষেত্রে Ecell 0 ঋণাত্মক, তাই B দ্বারা নির্মিত পাত্রে A2(SO4)3 এর দ্রবণকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A এর জারণ…’ সিলেট বোর্ড ২০২১ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”