A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A হলো ফুসফুসের…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ৪৩🏢 প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A হলো ফুসফুসের গঠনগত ও কার্যকরী একক। এই অংশটি মানুষের শ্বাস-প্রশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধূমপানের ফলে, ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীর ফেটে গিয়ে শ্বসন তল কমে যায়। এ অবস্থাকে এমফাইসেমা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়ায় জীব বায়ু থেকে আক্সিজেন (O₂) গ্রহণ করে সেই O₂ এর সাহায্যে কোষস্থিত সরল খাদ্যকে জারিত করে খাদ্যস্থিত স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে এবং এতে উৎপন্ন CO₂ দেহ হতে বের করে দেয় তাকেই কোষীয় শ্বসন বলে। কোষীয় শ্বসন একটি জটিল প্রক্রিয়া। কোষীয় শ্বসন আবার দুই প্রকার। যথা- বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A হলো অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-

অ্যালভিওলাস অত্যন্ত ক্ষুদ্র আকৃতির বুদবুদ সদৃশ এক প্রকার বায়ু থলি। এরা গ্যাস আদান-প্রদানকারী তল গঠন করে। মানুষের দুটি ফুসফুসে ৭০ কোটির বেশি অ্যালভিওলাস থাকে এবং এরা প্রায় ৭০-৯০ বর্গমিটার আয়তন তলের সৃষ্টি করে। অ্যালভিওলাসের ব্যাস ০.২ মি.মি. এবং এর প্রাচীর মাত্র ০.০০০১ মি.মি. বা ০.১ মাইক্রোমিটার পুরু। অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর পরিমাণে কৈশিক জালক নিবিড়ভাবে অবস্থান করে।
এরা পালমোনারি ধমনি থেকে উৎপন্ন হয় এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেকটি অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। যার জন্য অতি সহজেই গ্যাসের ব্যাপন ঘটাতে পারে। অ্যালভিওলাসের প্রাচীরে কোলার্জেন ও স্থিতিস্থাপক সূত্রক থাকে।
স্থিতিস্থাপক সূত্রের জন্য নিঃশ্বাস-প্রশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত হতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এ পদার্থকে সারফেকট্যান্ট বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাস বিভিন্ন আনুসঙ্গিক অংশের সাহায্যে শ্বসন কার্যক্রম সম্পন্ন করে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো-
ফুসফুসের অ্যালভিওলাসে বায়ুপ্রবাহের গতিপথ হলো নিম্নরূপ :
নাসিকা → নাসাগলবিল → স্বরযন্ত্র → ট্রাকিয়া → ব্রঙ্কাস → ব্রঙ্কিউল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাস।

উল্লেখিত প্রবাহচিত্র থেকে বলা যায় যে অ্যালভিওলাসে বায়ুপ্রবাহের ক্ষেত্রে অনেকগুলো আনুসঙ্গিক অঙ্গের প্রয়োজন। আবার ফুসফুসে রক্ত প্রবাহের জন্য হৃৎপিণ্ড, শিরা, ধমনি ইত্যাদি আনুসঙ্গিক অঙ্গ ব্যবহৃত হয়। আবার ফুসফুসের কার্যক্রম সম্পন্ন করতে বক্ষ ও উদর গহ্বরের মাঝে অবস্থিত ডায়াফ্রাম এবং পর্শকাসমূহের ফাঁকে অবস্থিত ইন্টারকোস্টাল পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি ও হ্রাস করে শ্বসন কার্যক্রম সম্পন্ন করে। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, অ্যালভিওলাস বিভিন্ন আনুসঙ্গিক অঙ্গের সাহায্যে শ্বসন কার্যক্রম সম্পন্ন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A হলো ফুসফুসের…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”