A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A হতে প্রতিফলক…’ সিলেট বোর্ড ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৭🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

A হতে প্রতিফলক পৃষ্ঠে শব্দ পৌছাতে 6 sec সময় লাগে। 0C তাপমাত্রায় শব্দের বেগ 330 m s1.

উত্তর:

শব্দবিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে।

উত্তর:

মাধ্যমের কণাগুলো তরঙ্গগতির অভিমুখে সমকোণে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে আড় তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলে। আলোর কণার কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি বা প্রস্থ বরাবর। অর্থাৎ, আলোর তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভারে অগ্রসর হয়। এজন্য আলোর তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ।

উত্তর:

এখানে, তাপমাত্রা, T=20C=(273+20)K=293 K

বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ,

v=v0×T T0=330×293273=341.87 m s1

A হতে প্রতিফলক পৃষ্ঠে শব্দ পৌছাতে সময়, t=6 s

A হতে প্রতিফলকের দূরত্ব, d= ?

আমরা জানি, d=vt=341.87×6=2051.22 m

অতএব, A হতে প্রতিফলকের দূরত্ব 2051.22 m.

উত্তর:

‘গ’ হতে পাই, বায়ুতে শব্দের বেগ, v=341.87 m s-1

উদ্দীপকের A সুরশলাকার ক্ষেত্রে,

2.5λA=5 cm

বা, λA=2 cm=0.02 m

এবং B সুরশলাকার ক্ষেত্রে,

3.5λB=5 cm

বা, λB=1.43 cm=0.0143 m

এখন, A হতে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক, fA=vλA=341.870.02=17093.5 Hz

এবং B হতে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক, fB=vλB=341.870.0143=23906.99 Hz

আমরা জানি, মানুষের শ্রবণসীমা ( 20 Hz20,000 Hz )

এখানে, 20 Hz<fA<20,000 Hz কিন্তু fB>20,000 Hz

সুতরাং, উদ্দীপকের আলোকে A উৎস থেকে সৃষ্ট শব্দ আমার পক্ষে শোনা সম্ভব।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A হতে প্রতিফলক…’ সিলেট বোর্ড ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”