A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A- জাইলেম এবং…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৬০🏢 প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A- জাইলেম এবং ফ্লোয়েমের বান্ডল।
B- মাইটোসিসের একটি পর্যায় যেখানে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জীবসমূহের কার্যকলাপ বোঝাতে হলে DNA থেকে RNA এবং RNA থেকে প্রোটিনে বংশগতীয় তথ্য প্রবাহ স্থানান্তর প্রক্রিয়া জানা অতি জরুরি, তাই এ তথ্য প্রবাহ প্রক্রিয়াকে সেন্ট্রাল ডগমা বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর দেহের লোহিত রক্ত কণিকার প্রাচীর ভেঙে মেরোজয়েটগুলো রক্ত রসে প্রবেশ করে। তখন রক্তের শ্বেত কণিকা অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ করে। পাইরোজেনের প্রভাবে মস্তিষ্কের তাপসংবেদী কেন্দ্রগুলো উদ্দীপিত হয়। তখন প্রোস্টাগ্লান্ডিন, মনোঅ্যামাইন প্রভৃতি রাসায়নিক পদার্থ বেরিয়ে আসে। ফলে ভেসোমোটর স্নায়ুতন্তু উত্তেজিত হয়। এ উত্তেজনা দেহের প্রান্তীয় অঞ্চলের রক্তনালিগুলোকে সংকুচিত করে। ফলে দেহ থেকে অতিরিক্ত তাপ বের হতে পারে না। এতে করে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ জ্বর হয়। তাই বলা যায়, মেরোজয়েট রক্ত রসে মুক্ত হওয়ার কারণেই জ্বর হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত 'A' দ্বারা জাইলেম এবং ফ্লোয়েমের বান্ডল বা ভাস্কুলার বান্ডলকে বুঝানো হয়েছে। বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডল দেখানোর জন্য নিচে একটি উদ্ভিদের মূলের চিহ্নিত চিত্র অঙ্কন কুরা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উপরে উল্লেখিত 'B' পর্যায়টি হলো মাইটোসিস কোষবিভাজনের দ্বিতীয় পর্যায় প্রো-মেটাফেজ পর্যায়। এ দশায় ক্রোমোসোমের ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়। নিচে প্রো-মেটাফেজ পর্যায়টি ব্যাখ্যা করা হলো-
১. এ দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়।
২. এ দশায় প্রোটিন নির্মিত ও দুইমেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়।
৩. স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলা হয়।
৪. স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তাদের স্পিন্ডল তত্ত্ব বলা হয়।

৫. আর স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার-এর সাথে যুক্ত থাকে তাকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন তন্তু বলে।
৬. প্রতিটি ক্রোমোসোম একটি আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়ে ক্রোমোসোমীয় নৃত্য প্রদর্শন করে। এই সময় ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A- জাইলেম এবং…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”