A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A মৌলের ইলেকট্রন…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৬৮🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A মৌলের ইলেকট্রন বিন্যাস =[Ar]3d54s1।
25∘C তাপমাত্রায় 10 মি.লি. 4.5×10−3 MA(NO3)3 দ্রবণে 1 মি.লি. 0.1 M KOH দ্রবণ যোগ করা হলো। 25∘C তাপমাত্রায় A(OH)3-এর দ্রাব্যতা গুণফল 6.7×10−31।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে উপস্থিত হাইড্রোজেন আয়ন [H+] ও হাইড্রক্সিল [OH−] আয়নের ঘনমাত্রাকে পানির আয়নিক গুণফল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, যেকোন খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান কারণ হলো তিনটি।

   i) জীবাণু ( ব্যাকটেরিয়া, ইস্ট, মোন্ডস) দ্বারা পচন।

   ii) এনজাইম বা উৎসেচকের প্রভাবে O2 এর উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ-বিজারণ।

   iii) ধাতব আয়নের প্রভাবে চর্বিযুক্ত খাদ্যবস্তুর জারণ-বিজারণ।

জীবাণু দ্বারা পচন, এনজাইম দ্বারা রাসায়নিক জারণ বিজারণ এবং ধাতব আয়ন দ্বারা চর্বিযুক্ত খাদ্যবস্তুর জারণ-বিজারণ থেকে খাদ্যবস্তুকে বাঁচাতে প্রিজারভেটিভস্ ব্যবহার করা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

A মৌলের ইলেকট্রন বিন্যাস: =[Ar]3d54s1।

আবর, d অরবিটালে ইলেকট্রনসমূহ নিম্নোক্তভাবে বিন্যস্ত:

A মৌলটি হলো Cr, এর d অরবিটালের ইলেকট্রন সমূহে শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যা ভিন্ন থাকে। নিচে তা ব্যাখা করা হলো:

সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, শুধুমাত্র চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ছাড়া 3d অরবিটালের ইলেকট্রন সমূহের সব কেয়ান্টাম সংখ্যা একই।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্য বিশ্লেষণ করে গাণিতিক সমাধান নিচে দেওয়া হলো:

দেওয়া আছে,
A(NO3)3 দ্রবণের আয়তন, V1=10 mL
A(NO3)3 দ্রবণের ঘনমাত্রা, S1=4.5×10−3 M

KOH দ্রবণের আয়তন, V2=1 mL
KOH দ্রবণের ঘনমাত্রা, S2=0.1 M

মিশ্রণের পর মোট আয়তন,
V=V1+V2=10+1=11 mL

  • মিশ্রণে আয়নের ঘনমাত্রা নির্ণয়:

A3+ আয়নের ঘনমাত্রা,

[A3+]=V1×S1V

[A3+]=10×4.5×10−311

[A3+]=4.09×10−3 M

  • OH− আয়নের ঘনমাত্রা,

[OH−]=V2×S2V

[OH−]=1×0.111

[OH−]=9.09×10−3 M

A(OH)3 যৌগের বিয়োজন সমীকরণ:

A(OH)3⇌A3++3OH−

অতএব, মিশ্রণে A(OH)3 এর আয়নিক গুণফল (Kip):
Kip=[A3+]×[OH−]3
Kip=(4.09×10−3)×(9.09×10−3)3
Kip=(4.09×10−3)×(7.51×10−7)
Kip=3.07×10−9

উদ্দীপকে দেওয়া আছে, A(OH)3 এর দ্রাব্যতা গুণফল, Ksp=6.7×10−31

বিশ্লেষণ ও সিদ্ধান্ত:
হিসাব করে দেখা যাচ্ছে, মিশ্রণে A(OH)3 এর আয়নিক গুণফল (Kip) এর মান এর দ্রাব্যতা গুণফল (Ksp) অপেক্ষা অনেক বেশি।
অর্থাৎ, Kip>Ksp
যেহেতু আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করেছে, তাই উদ্দীপকের দ্রবণ হতে গাণিতিকভাবে A(OH)3 অধঃক্ষিপ্ত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A মৌলের ইলেকট্রন…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”